বাংলার ভোর প্রতিবেদক
সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, স্ত্রী শামীমা শারমিন ও পুত্র সায়েদ আনাম চাকলাদারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। যদিও রেন্টু সপরিবারে অনেক আগেই দেশ থেকে পালিয়েছেন বলে নিকটজনরা জানিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ বিষয়ে তদন্তের জন্য দুদকের সহকারী পরিচালক আল-আমিনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় কমিশনের প্রধান কার্যালয়। অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজনই দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে। এর পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে এই নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।
শিরোনাম:
- শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
- শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
- নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
- জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
- যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
- যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
- নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
- যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন

