Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিকরগাছায় পশুহাট জমে উঠেছে
  • পাইকগাছায় ঈদের আগেই বেহাল সড়কের সংস্কার শুরু 
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ৩

banglarbhoreBy banglarbhoreমে ১৯, ২০২৫No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
মাগুরায় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ৩
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক যুবক নিহত এবং আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন রিপন শেখ তার প্রতিবেশী রাজিব মোল্লার কাছে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এ সময় রিপনের পক্ষের লোকজন রাজিবদের বাড়িতে গিয়ে উত্তেজনা সৃষ্টি করে। একপর্যায়ে রাজিবের ভাই আলামিন ধারালো ছুরি নিয়ে হামলা চালালে হাসান শেখ, পাঞ্জু শেখ, মিজান শেখ এবং শিপন শেখ গুরুতর আহত হন।

রাত দেড়টার দিকে আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসান শেখকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিকরগাছায় পশুহাট জমে উঠেছে

মে ২৫, ২০২৬

পাইকগাছায় ঈদের আগেই বেহাল সড়কের সংস্কার শুরু 

মে ২৫, ২০২৬

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.