বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় গণধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে ঝিকরগাছার পটুয়াপাড়া গ্রামের একটি লিচুবাগানে গণধর্ষণের ঘটনা ঘটে। ৯৯৯ এ ফোন পেয়ে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করেছে। মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ঝিকরগাছার গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমন। ভিকটিম তরুণী বর্তমান ঝিকরগাছা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। জানা যায়, মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের এক তরুণী (১৯) বেনাপোলে খালাবাড়ি থেকে ফেরার পথে গদখালী…
Author: banglarbhore
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে ঘোষিত ছাত্র প্রতিনিধির তালিকায় ত্যাগিদের ঠাঁই মেলেনি। যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনার পরিপন্থি বলে একটি অংশের অভিযোগ। প্রতিবাদে ঘোষিত কমিটি থেকে নিজেদের নাম প্রত্যাহারসহ বিতর্কিত তালিকা প্রণয়নে জড়িতদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে যারা অগ্রভাগে থেকে লড়াই-সংগ্রাম ও সংগঠনের জন্য অর্থ, শ্রম ও সময় ব্যয় করেছেন, তাদের রাখা হয়নি বলে ওই অংশটির অভিযোগ। প্রতিবাদে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন বিক্ষুব্ধ পক্ষটি। রোববার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ অংশের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সার্জিন হাসান ফাহিম। তিনি বলেন, তারা জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম থেকেই সরব ছিলেন। এ কারনে ২৪’র ১৯ জুলাই উপজেলার…
মাগুরা সংবাদদাতা শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরি, চেয়ারম্যান নাসরিন আক্তার, জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান লিটনসহ অন্যরা। বক্তারা শিশু আছিয়ার হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করার দাবি জানান। সেই সাথে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ ও সকল…
বাংলার ভোর প্রতিবেদক জাতীয় দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন অবিলম্বে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন যশোরে কর্মরত সাংবাদিকবৃন্দ। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এই দাবি জানান। একই সাথে যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন শেষে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে যশোরের সাংবাদিকবৃন্দের আয়োজনে মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, কোন ধরনের নোটিশ ছাড়াই বিশেষ মহলের ইন্ধনে সরকার একটি গণমাধ্যমকে বন্ধ করে দিতে পারে না। কিন্তু যায়যায়দিনের ক্ষেত্রে তাই-ই করা হয়েছে। যা গণতন্ত্র ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। শুধু তাই নয়, চলমান রমজান ও ঈদের…
বাংলার ভোর প্রভিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন যত বিলম্ব হবে, পরাজিত শক্তিরা তত দ্রুত মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। সংস্কার কিংবা নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করার কোন সুযোগ নেই। গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার লক্ষ্যে এখনই প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। গণতান্ত্রিক রাষ্ট্র জনগণকে প্রকৃত মুক্তির স্বাদ এনে দিতে পারে। রোববার জেলা বিএনপি আয়োজিত জরুরী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জরুরী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মাধ্যম একটি গণতান্ত্রিক বাংলাদেশ…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বলদঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম শেখ এজাজ (৩৬)। তিনি ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের ধানী নিমরার শেখ খলিলের ছেলে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার মহেশ্বরপাশা এলাকার নূর মোহম্মদের মেয়ে মায়া বেগম (৩৫) ভারতে থাকাবস্থায় শেখ এজাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তারা বাংলাদেশে আসে এবং গত ৪ বছর ধরে খুলনার দৌলতপুরে বসবাস ও ইজিবাইক চালিয়ে জীবিকা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। শনিবার সকালে নিউমার্কেট এলাকায় অবস্থিত এই হাসপাতালে বিনামূল্যে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, মেডিকেল অফিসার রেহেনেওয়াজ এবং শিশু হাসপাতালের উপপরিচালক নূর ই হামীম। এ সময় জেলার সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধসহ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই অভিভাবকদের তাদের শিশুদের নির্ধারিত বয়স অনুযায়ী এই ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানাই। সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, ক্যাম্পেইনের আওতায়…
বাংলার ভোর প্রতিবেদক বিশিষ্ট কবি, দার্শনিক ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার বলেন, আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। এখনও পর্যন্ত যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা হারিয়ে যাবে। আজ শনিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অলোচকের বক্তব্যে তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থান কখনও সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতো। ফরহাদ মজহার বলেন, বাহাত্তরের সংবিধান বাংলাদেশের জনগণের সংবিধান ছিলো না। এটা ছিলো পাকিস্তানের সংবিধান। এটা করা হয়েছিলো দিল্লির হাতে…
বাংলার ভোর প্রতিবেদকযশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির কমিটিতে কামরুজ্জামান মুন্না নামে এক জামায়াতের সক্রিয় সদস্য সহ-সাংগঠনিক পদে নিযুক্ত হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। কামরুজামান মুন্নার পূরণ করা জামায়াতের একটি সদস্য ফরম সামনে আসলে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সময় তৃনমুল নেতাকর্মীরা তাকে অনতিবিলম্বে দল থেকে বহিস্কারের দাবিও জানিয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের আবু তলেব মাষ্টারের ছেলে কামরুজ্জামান মুন্না পেশায় একজন জমি পরিমাপকারী (আমিন)। তিনি ২০২১ সাল থেকে জামায়াতের একজন সক্রিয় কর্মী। কিন্তু গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে তিনি সুযোগ বুঝে বিএনপির রাজনীতিতে অনুপ্রবেশ করে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করা শুরু…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার শ্যমানগরে বিএনপি’র ইফতার মাহফিলে আওয়ামী লীগের নেতার উপস্থিতিতে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে মঞ্চে আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেমের উপস্থিতি নিয়ে তৃণমূলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। গত ১৪ মার্চ ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ইব্রাহিম খলিল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সোলায়মান কবীর, জিএম লিয়াকত হোসেন, গোলাম আলমগীর, শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা যুবদল আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী…