বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এই ইফতার অনুষ্টিত হয়। ইফতার মাহফিলে বক্তারা বলেন, মানব রচিত মতবাদ ও শাসনব্যবস্থার মাধ্যমে দেশের শান্তি প্রতিষ্ঠিত হয়নি। একমাত্র কোরআনী শাসনই প্রকৃত মুক্তির পথ বলে তারা মত প্রকাশ করেন। ‘তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নাজিরুদ্দীন, মুফতী হাফিজুর রহমান ও মাওলানা মাসুম বিল্লাহ। সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা আব্দুল মান্নান বলেন, দেশের জনগণ আর কোনো ফ্যাসিস্ট সরকারকে দেখতে চায় না। সবাইকে কোরআনী…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিমান বন্দরে জনপ্রিয় ফুড ব্রান্ড পিজ্জাওলজির নবম অঙ্গ প্রতিষ্ঠান টিওলজির যাত্রা শুরু হয়েছে। শুক্রবার দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে ফিতা কেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন যশোর চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারন সম্পাদক মিলন রহমান, আফিল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহাবুব আলম লাভলু, যশোর রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি শফিকুল আজাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মুনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, সদস্য প্রণব দাস, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বিকে লিটন, জারা গ্রুপের চেয়ারম্যান কোহিনুর আক্তার, পিজ্জাওলজির ডিরেক্টর ডি এইচ দিলসান…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০১ সদস্যের মধ্যে চলমান অস্থিরতা ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোর প্রেসক্লাবের সামনে ছাত্র জনতা ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, কওমী ছাত্র ঐক্য পরিষদ ও খেলাফত ছাত্র মজলিস। মানববন্ধনে নেতৃত্ব দেন আবু দারদা নাইম। এছাড়া উপস্থিত ছিলেন আজিজুর রহমান, আল মামুন লিখন, শফিকুল ইসলাম, মো. রাতুল, ইমরান হুসাইন, রেজওয়ান হোসেন, মাসুদ ইসলাম, এস কে সোহান, আরিফ বিল্লাহ প্রমুখ। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, লাখি ও গণজাগরণ মঞ্চ ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এরা দেশে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নানা আয়োজনে মহাপ্রভূ শ্রী চৈতন্যদেবের ৫৪০তম আবির্ভাব তিথি ও দোল পূর্ণিমা উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এদিন কলেজ ক্যাম্পাসে দোল উৎসবে মেতে ওঠেন শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। কলেজের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলার সভাপতি দীপাংকর দাস রতন। আরও উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অলোক বসু, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক নীতিশচন্দ্র কর্মকার, এবং সনাতনী বিদ্যার্থী সংসদ যশোর জেলার…
এস এম জালাল ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আগামী ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মণিরামপুরের ১৭ টি ইউনিয়ন নিয়ে যশোর-৫ আসন গঠিত। এ আসনের সম্ভাব্য প্রার্থীরা দলের মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন। যশোর-৫ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে আছেন ছাত্রদলের সাবেক নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখার সেলিম অগ্নি। ২০১৮ সালে জাতীয় সংসদে যশোর-৫ (মণিরামপুর) নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি নিয়মিত এলাকায় গণসংযোগ, সামাজিক, মানবিক ও ধর্মীয় নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন। আন্দোলন সংগ্রাম ও সংকটকালে সাধারণ নেতাকর্মীদের সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে ছিলেন। যশোর জেলা…
মাগুরা সংবাদদাতা মাগুরা শহরের নোমানী ময়দানে আছিয়ার জানাজা শেষ হওয়ার পরই ধর্ষণের ঘটনায় জড়িত হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপাড়ায় একই বাড়িতে বসবাস করতেন শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি হিটু শেখ, তার স্ত্রী জাহেদা এবং দুই ছেলে রাতুল, সজিব। শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিছিল নিয়ে ওই বাড়িটিতে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয়। তবে ওই পরিবারের অভিযুক্ত চার আসামি গ্রেফতার হওয়ার পর থেকেই বাড়িটি তালাবদ্ধ ছিল। মাগুরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রিপন হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাই। আমরা অগ্নিনির্বাপণ গাড়ি নিয়ে…
মাগুরা সংবাদদাতা ধর্ষণের ক্ষত নিয়ে কয়েক দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছে মাগুরার আট বছরের শিশু আছিয়া। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার মৃত্যুর খবর জানায় সেনাবাহিনী। শিশুটির মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ মা বারবার কান্নায় ভেঙে পড়েছেন। আর কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করেছেন হাসপাতালের মেঝেতে। এ সময় তিনি বলেন, ‘আমার মণি যেভাবে মরছে, আমার মণি যেভাবে গলায় ফাঁস দিয়ে মরছে, আমি তারও (অপরাধীর) ফাঁস দিয়ে বিচার চাই। (তার) এরম মৃত্যু চাই আমি, আমার মণির যেমন বেলেড দিয়ে কাটছে, গলায় ফাঁস দেছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওরে যেন ওইরকম ফাঁসি দিয়ে মারে। ওরকম যেন ওরে বেলেড দিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক মাগুরা শহরের শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে উত্তরের সড়কে তিন কিলোমিটার এগিয়ে গেলেই দেখা মিলবে বিস্তীর্ণ ফসলের মাঠ। মাঠের বুক চিরে ধুলা বালির মেঠোপথ। এই পথ মাড়িয়ে চলতেই দেখা মিললো বড় একটি পুকুর। পুকুর পাড়েই টিনের ছাউনি আর ইটের দেয়ালের পাকা বাড়ি। দেখে বোঝা যাচ্ছে এখনো প্লাস্টারের কাজটি বাকী। সপ্তাহ খানিক আগেও নিজনান্দুয়ালী মাঠপাড়াতে এই বাড়িটি কার জিজ্ঞাসা করতেই স্থানীয়রা বলতেন হিটু শেখের বাড়ি। আর এখন শিশু থেকে যুবক, আবাল বৃদ্ধ বনিতা এক নামেই ডাকছেন ‘ধর্ষক হিটু শেখের বাড়ি’। এক সপ্তাহের ব্যবধানে রাজমিস্ত্রী হিটু শেখের এমন করুণ পরিণতি হওয়ার কারণ হিসাবে স্থানীয়রা বলছেন, তার গর্হিত অপরাধেরই ফল। গত বুধবার…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দলু খালেক বলেছেন, দারিদ্রতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই। যাকাত সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জনের সর্বোত্তমপন্থা। নামাজ ও রোজার মতোই যাকাত আদায় করাও একটি ফরজ ইবাদত। তবে বাংলাদেশের মুসলমানদের অনেকে যাকাত দিলেও তা শরীয়াহ সম্মতভাবে হয় না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। যে রাষ্ট্রের মানুষের মধ্যে ধনী-দরিদ্রের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেল জামায়াতে ইসলামী যশোর জেলার উদ্যোগে শহরের পৌর কমিউনিটি সেন্টারে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দের সম্মানে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…
# হেলিকপ্টারে বাড়ি ফিরল নিথর দেহ # শিশুটির বাড়িসহ এলাকায় শোকের মাতম # ধর্ষকের বিচার দাবিতে ক্ষোভে ফুঁসছে দেশ # এ ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা বাংলার ভোর প্রতিবেদক প্রায় আট দিন হাসপাতালে শারীরিক পরিস্থিতির সঙ্গে লড়াই করে শেষপর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেল মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া। বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে সরাসরি মাগুরায় নেওয়া হয় মরদেহ। রাত ৮টার দিকে মাগুরা জেলা স্টেডিয়ামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজা শেষে গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে দাফন করা…