Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা মে ১৬, ২০২৫

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হলেন যশোরের টনি

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হলেন যশোরের টনি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন যশোরের মাসুদুর রহমান টনি। তিনি ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি, সাবেক জাতীয় দলের ফুটবলার ও ক্রীড়া সংগঠক এ ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন। টনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার ও যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির উপ-পরিচালক (ট্রেনিং)।

অ্যাডহক কমিটিতে সুযোগ পেয়েছেন যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির সিনিয়র সহকারী কোচ ও সাতক্ষীরার কৃতি সন্তান মোহাম্মদ ইমাদুল হক খান। তিনি সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম-সচিব (এনডিসি) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

কমিটির সদস্যরা হলেন, পদাধিকার বলে খুলনা বিভাগীয় কমিশনার সভাপতি ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সদস্য সচিব। এছাড়া কমিটিতে সুযোগ পেয়েছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও আব্দুর রাজ্জাক রাজ, শ্যুটার ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি খন্দকার তুহিন আহমেদ, সাবেক খেলোয়াড় ও আইনজীবী অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সাবেক ফুটবলার আসিফ কাজল, ছাত্র প্রতিনিধি মাজহারুল ইসলাম শিহাব ও ক্রীড়া সাংবাদিক শেখ দিদারুল ইসলাম।

মাসুদুর রহমান টনিকে কমিটিতে অন্তর্ভুক্ত করায় যশোরবাসীসহ ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা গর্বিত ও আনন্দিত। তারা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ক্রীড়া উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.