Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৬, ২০২৫

দেশ এখন ভালোই চলছে : প্রেস সচিব

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
দেশ এখন ভালোই চলছে : প্রেস সচিব
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
শুক্রবার বিকেলে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ এখন ভালোই চলছে। ফ্যাসিস্ট সরকারের আমলে এ দেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেনি। সাংবাদিকদের উন্নয়নে সরকার কাজ করছে। আমরা ওয়েজ বোর্ড তৈরি করেছি। যেসব মিডিয়া হাউজ মফস্বল সাংবাদিকদের বেতন ও সম্মানি দে না আমরা তাদের যথাযথ ভাবে প্রাপ্য বেতন দেয়ার জন্য আহবান করেছি। কারণ একজন মফস্বল সাংবাদিক মাঠে মাঠে সংবাদ সংগ্রহ সঠিক তথ্য তুলে ধরেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়েছে। দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। সংস্কার হচ্ছে, পরিপূর্ণ সংস্কার শেষে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করছে। আমরা চাই একটি নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন, নির্বাহী সদস্য শরীফ তেহরান টুটুল, সদস্য রূপক আইচ, শরীফ স্বাধীন প্রমুখ। সভা শেষে প্রেস সচিব মাগুরা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।

চলছে দেশ এখন প্রেস সচিব ভালোই
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.