Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
  • ইয়াভ স্পোর্টস ক্লাব’র সভাপতি রিজওয়ান ও সম্পাদক রিয়াদ
  • কোরবানি সামনে রেখে ব্যস্ত রাজগঞ্জের কামার পল্লীর সদস্যরা
  • ঝিকরগাছায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণে এমপি ফরিদের
  • সাংবাদিক মিজানুরের মায়ের দাফন সম্পন্ন 
  • খাজুরায় অসহায় পরিবারের মাঝে এমপি গোলাম রসুলের ঈদ উপহার বিতরণ
  • কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অপহৃত স্কুলছাত্রী কোটচাঁদপুরে উদ্ধার

banglarbhoreBy banglarbhoreমে ১৬, ২০২৫No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
যশোরে অপহৃত স্কুলছাত্রী কোটচাঁদপুরে উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

কোচিং থেকে ফেরার পথে অপহরণ হওয়া রামনগর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। বুধবার মধ্যরাতে কোটচাঁদপুরে অভিযান চালিয়ে এ ঘটনার মামলার প্রধান আসামি রাজারহাট গোপালপুর গ্রামের ইমামুল ও তার এক স্বজন মুড়লি জোড়া মন্দির এলাকার সুমাইয়া আক্তার মীমকে আটক করেছে। বৃহস্পতিবার তিনজনকেই আদালতে সোপর্দ করলে ওই ছাত্রীকে পরিবারের জিম্মায় প্রদান করে একই সাথে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা গত রোববার ইমামুল, তার ভাই নয়ন ও মা সালেহার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। তিনি অভিযোগ করেন, ইনামুল একাধিক বিয়ে করেছেন। বর্তমানে তার স্ত্রী ও সন্তান রয়েছে। তার পরও বিভিন্ন সময় তার মেয়ে স্কুলের যাওয়া আসার পথে ইমামুল কুপ্রস্তাব দেয়াসহ উত্যক্ত করতেন। রাজি না হওয়ায় মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দিতেন। গত ১০ মে স্কুলে কোচিং শেষে বাড়ি ফিরছিল বাদীর মেয়ে। এমন সময় কচুয়ার খালঘাটায় পৌঁছালে ইমামুলসহ অজ্ঞাত আরও কয়েকজন তার মেয়েকে জোর করে ইজিবাইকে উঠিয়ে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেয়ে বাদী ইনামুলের মা ও ভাইয়ের কাছে যান। কিন্তু তারা সহযোগিতা না করে ইমামুলের পক্ষে সাফাই গান। এমনকি বাদীকে বলেন অপহরণ করেছে ভালো করেছে বলে মন্তব্য করেন।

মামলার কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় ইমামুলের অবস্থান শনাক্ত করি। পরে ওই ছাত্রীকে উদ্ধার করি। অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। অপর আসামিদের আটকের চেষ্টা চলছে। ওই কিশোরীও অপহরণের বিষয়টি স্বীকার করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ

মে ২৫, ২০২৬

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১

মে ২৫, ২০২৬

ইয়াভ স্পোর্টস ক্লাব’র সভাপতি রিজওয়ান ও সম্পাদক রিয়াদ

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.