Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবগঠিত কমিটির মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreমে ১৭, ২০২৫No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবগঠিত কমিটির মতবিনিময়
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবগঠিত কমিটির মতবিনিময় সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান। সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিটির সদস্য সচিব জাবের বিশ্বাস।

সভায় সদর উপজেলার নবগঠিত কমিটির আহ্বায়ক হাসিন রেজওয়ান রুহিত এবং সদস্য সচিব জাবের বিশ্বাসসহ কমিটির অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির মুখপাত্র হিসেবে সোহানুর রহমানের নাম ঘোষণা করা হয়। এছাড়াও যশোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহেদ মো. রিজভী এবং যুগ্ম সদস্য সচিব মারুফ হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাশেদ খান নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ সংগ্রামে তাদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সদর উপজেলা কমিটির সদস্য সচিব জাবের বিশ্বাস বলেন, তারা উপজেলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর সদর উপজেলার আয়োজনে এই মতবিনিময় ও পরিচিতি সভায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.