Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ২

banglarbhoreBy banglarbhoreMay 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
মাগুরা সংবাদদাতা 
মাগুরায় আজ সোমবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন স্কুলছাত্রী ও এক ব্যবসায়ী। আহত হয়েছেন আরও দুইজন।
সকাল ৮টার দিকে মাগুরা সদর উপজেলার ইছাখাদা দরগার গেট এলাকায় মাগুরা-হাটগোপালপুর সড়কে একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন সিএনজির যাত্রী ও চালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক যাত্রীকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম আব্দুস ছালাম খান (৬৫), তিনি মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের বাসিন্দা । ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পিবিআই ঝিনাইদহ টিম। জানা গেছে, তিনি ডাক্তার দেখাতে ঝিনাইদহ যাচ্ছিলেন। পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুল থেকে ফেরার পথে নিহত হয় প্রথম শ্রেণির শিক্ষার্থী মারিয়া (৭)। এ ঘটনায় তার সহপাঠী হাবিবা (৮) আহত হন এবং মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রমনগর হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, দুটি ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গোল্ডেন লাইন বাসটি জব্দ করা হয়েছে।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026

যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.