Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত শিশু খাদিজার মৃত্যু

banglarbhoreBy banglarbhoreMay 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে ঘরের ভিতর খেলার সময় বিস্ফোরণে আহত খাদিজা নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে । এ ঘটনায় আহত হয়ে আরেক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত খাদিজা (৪) ও আহত সজীব (৬) ওই এলাকার শাহাদত হোসেনের সন্তান। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু খাদিজার মৃত্যু হয়।
হতাহত শিশুদের স্বজনরা জানান, সোমবার সকালে নিজ ঘরে খেলা করছিলো খাদিজা ও তার ভাই সজীব। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় তারা। এরপর  তারা দৌড়ে গিয়ে দেখে পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে।
রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে খাদিজা ও সজীব। দ্রুত তাদের যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হয় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্বজনরা আরও জানান, তারা যেভাবে ঘরটিতে বসবাস করেন তার আশপাশে আরও কয়েকটি ঘর রয়েছে।
এখানের বাসিন্দারা সকলেই দিনমজুর ও ভাঙারির ব্যবসা করে। বাড়ির আশপাশে এনে রাখা ভাঙারি থেকে হয়ত শিশুরা বোমা খুঁজে পেয়েছিল।  তা দিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় তারা।
এদিকে খবর পেয়ে যশোরের পুলিশ সুপার রওনক জাহানসহ পুলিশ ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এছাড়া বোম ডিসপোজাল ইউনিট ডাকা হয়েছে। ওই ঘরে আশপাশে আর কোথাও বোমা আছে কিনা সেটা খুঁজে দেখা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.