Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে পেট্রোলের দাম চাওয়ায় দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreমে ১৮, ২০২৫No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে পেট্রোলের দাম চাওয়ায় দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা

যশোরের মণিরামপুরে একটি জ্বালানি তেলের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার আকরাম মোড়ে অবস্থিত দোকানটি আগুনে পুড়ে গেছে। দোকান মালিক সিরাজুল ইসলামের অভিযোগ, মাক্স পরিহিত পথচারী দুই যুবক মোটরসাইকেলে এসে আধা লিটার পেট্রোল চায়। দোকানের কর্মচারী তেল দিয়ে দাম চাওয়ায় তারা টাকা না দিয়ে ক্ষিপ্ত হয়ে দিয়াশলাই জ্বালিয়ে দোকানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানে থাকা পেট্রোল, ডিজেল, অকটেনের কন্টেইনার ও গ্যাস সিলিণ্ডারে আগুন ধরে সব পুড়ে গিয়ে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, দোকানির ভাষ্য অনুযায়ী পেট্রোলের দাম চাওয়ায় দোকানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আমাদের দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে মালামাল কম থাকায় আগুন নেভাতে বেশি সময়ের প্রয়োজন হয়নি।

সাফায়েত হোসেন বলেন, তদন্ত করে আগুন লাগার প্রকৃত ঘটনা বের করতে হবে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী বলেন, আমরা দোকানের ছেলেটার সাথে কথা বলেছি। তার কথা সন্দেহজনক মনে হয়েছে। তদন্তের পর মূল ঘটনা জানা যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.