Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেড়েছে ডায়রিয়া রোগী, সংকট কলেরা স্যালাইন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল
banglarbhoreBy banglarbhoreMay 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কাজী নূর

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গরম জনিত নানা রোগের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়া রোগী বাড়ার সাথে সাথে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কলেরা স্যালাইন সংকট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে রোগীর স্বজনদের স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে।

সরেজমিনে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। শয্যা সংকটের কারণে রোগীদের নির্ধারিত রুমের বাইরে যাতায়াতের পথে, বারান্দার মেঝেতে সারিবদ্ধভাবে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। বরাদ্দ শয্যার চাইতে বর্তমানে দেড় গুণ বেশি রোগী ভর্তি থাকায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ডায়রিয়া রোগীর কলেরা স্যালাইনসহ বমির ইঞ্জেকশন সংকট দেখা গিয়েছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে স্টুডেন্ট নার্সদের কর্ম বিরতিতে যাওয়া।

জানতে চাইলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরের সংক্রামক ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স শারমিন আক্তার কণা বাংলার ভোরকে জানান, ওয়ার্ডে রোগীদের জন্য বরাদ্দ বেডের সংখ্যা ১০টি। বর্তমানে রোগী ভর্তি আছে ২৪ জন। এর মধ্যে শিশু ৪ জন। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং যাতায়াতের পথটি সংকুচিত হওয়ায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে।

তিনি জানান, এ ওয়ার্ডে কলেরা স্যালাইন, বমির ইঞ্জেকশন ও পেটে ব্যাথার ওষুধের সরবরাহ প্রয়োজনের তুলনায় নগণ্য। এজন্য রোগীর স্বজনরা এসব ওষুধ বাইরে থেকে কিনে আনতে বাধ্য হচ্ছেন। এসব সংকটের মধ্যে স্টুডেন্ট নার্সদের কর্ম বিরতি নতুন করে ভোগান্তিতে ফেলেছে আমাদের। স্টুডেন্ট নার্সরা রোগীদের সেবার কাজে নানাভাবে সহায়তা করে থাকে।

হাসপাতালের সামনে অবস্থিত একতা ফার্মেসীর কর্মচারী জাহাঙ্গীর হোসেন জানান, ডায়রিয়া আক্রান্ত রোগীর শিরায় প্রয়োগের কলেরা জন্য স্যালাইন সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করা হয়। এটি আমাদের কাছে স্লো আইটেম। তবে হঠাৎ গত কয়েকদিনে এ স্যালাইনের বিক্রি বেড়েছে। একই এলাকায় অবস্থিত ওষুধের পাইকার সরদার মেডিসিনের মালিক ইসরাইল সরদার জানান, আমার দোকানে পর্যাপ্ত কলেরা স্যালাইনের মজুদ রয়েছে।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ, ন, ম, বজলুর রশীদ টুলু জানান, কিছু সীমাবদ্ধতা, সংকট আমাদের রয়েছে এটা সত্য। বর্তমানে স্যালাইন সংকট চলছে। বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষ এবং সরবরাহকারী প্রতিষ্ঠানাে জানানো হয়েছে। আশা করা যায় শিগগিরই সংকট লাঘব হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.