Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলানা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণ বিএনপির নেতৃত্বে তাদের সেই কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে। সেই স্বপ্ন পূরণে আজও তারা বিএনপির প্রতি অবিচল আস্থা রেখেছে। বিএনপি জনগণের সেই স্বপ্ন পূরণে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করে বিরামহীন ধারাবাহিক আন্দোলন করেছে। মঙ্গলবার যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে রামনগর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যে আওয়ামী লীগ বরাবরই নিজেদেরকে জনগণের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শার্শা উপজেলার ২নং লক্ষণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  শ্রীকুনা গ্রামে এ ইফতার মহাফিলের আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি । বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিনুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আতাউর রহমান আতা,উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, জিয়াউর  রহমান জিয়া, কৃষকদলের অহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন টিপু, বেনাপোল পৌর বিএনপি’ নেতা…

Read More

সাড়াতলা সংবাদদাতা যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে ১১ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিলের অংশ হিসেবে দ্বিতীয় রমজানে লক্ষণপুর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লক্ষণপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিটি ওয়ার্ডেই পূর্ব নির্ধারিত উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতির সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রায় সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশের সাথে আগামী ১৫ মার্চ ’২৫ এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে যশোর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা অবহিতকরণ পরিকল্পনা সভা ও সাংবাদিক ওরিয়েন্টেশনে এ তথ্য জানানো হয়। ওরিয়েন্টেশনে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, সারাদেশের সাথে যশোরেও আগামী ১৫ মার্চ ’২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে এই জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৬৫ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সাথে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ০১ হাজার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আয়োজিত চার দিনব্যাপি তৃতীয় ব্যাচের বেসিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। মঙ্গলবার শহরের আরবপুর বাঁচতে শেখার হলরুমে এই সমাপনী অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন এবং মেধা যাচাই পরীক্ষায় শীর্ষ পাঁচজনকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান। প্রশিক্ষণ কার্যক্রমে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ২২ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। ডিস্ট্রিক্ট রিসোর্স টিমের…

Read More

তালা সংবাদদাতা তালার ইসলামকাটি দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইসলামকাটির ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মীর্জা আতিয়ার রহমান, স.ম ইয়াছিন উল্লাহ, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সাবেক ইউপি…

Read More

মাগুরা সংবাদদাতা  মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্র জনতা। মঙ্গলবার দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি মিছিল বের হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে ধর্ষনের ও হত্যা চেষ্টা মামলার তদন্ত এবং দ্রত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ  করতে হবে। দেশের সকল ধর্ষকের বিচার কার্য শেষ করতে হবে সেই সাথে বিচারহীনতায় অপসংস্কৃতি বন্ধ করে বিচার বিভাগে পরিবর্তন এনে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করতে হবে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশব্যাপি সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১ টায় দলের যশোর জেলা শাখার উদ্যোগে আইসিএবি মিলনায়তন যশোর থেকে যশোর প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যশোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা ফজলুল করীম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আবু জ্বর বিন হাফিজ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি সহিদুল ইসলাম গাজী, ইসলামী আন্দোলনের…

Read More

মহেশপুর সংবাদদাতা মহেশপুরে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় আসামি গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে মহেশপুর ডিগ্রি কলেজ মাঠে মহিলা সমাবেশে এ হুশিয়ারি উচ্চারণ করেন প্রধান অতিথি কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে যা ঘটেনি মহেশপুরে তা ঘটানো হয়েছে। জামায়াতের মহিলা কর্মীদের আলোচনা সভায় হামলা ও শ্লীলতাহানি করা হয়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ডা. আলমগীর বিশ্বাস, ঝিনাইদহ জেলা আমির আলী আজম মোহাম্মদ…

Read More

মিরোনুর বাপ্পী, চৌগাছা যশোরের চৌগাছা বাজারের সিসি ক্যামেরা ব্যবস্থা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। এতে করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম ব্যবস্তা হিসেবে পৌরসভা ৪১টি সিসি ক্যামেরা বসালেও দীর্ঘদিন ধরে সেই ক্যামেরাগুলি সচল নেই। মঙ্গলবার সকাল থেকে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে ঘুরে এ চিত্র দেখা যায়। সম্প্রতি চৌগাছা বাজারে বেড়েছে চুরি। মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এসব ক্যামেরার অচল অবস্থা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বাজারে ক্রেতা-বিক্রেতাদের জন্য এটি একটি বড় ঝুঁকির কারণ। নিরাপত্তাহীনতার মধ্যে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় তৈরি হচ্ছে উদ্বেগ। না…

Read More