Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে ১১ টি ইউনিয়ন এবং সবগুলো ওয়ার্ডে ইফতার মাহফিল শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দিন ৯ রমজান সোমবার ১নং ডিহি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ ইফতার দোয়ার আয়োজন করছে দলটি। সোমবার বিকেলে পাকশিয়া বাজারে ডিহি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতার সম্পাদক ও শার্শার সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, খুন, দখলদারি, লুটপাট ও ধর্ষণের চরিত্রের কারণে আওয়ামী লীগের করুণ বিদায় নিতে হয়েছে। তিনি আরো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্বামীর বাঁশের আঘাতে রোক্সানা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার  সকালে চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, স্বামী সিজার ওরফে রাকিবের দ্বিতীয় স্ত্রী রোক্সানা খাতুন। তার প্রথম স্ত্রী ঢাকায় থাকেন, তবে তাদের কন্যাসন্তান বাবার সাথেই বসবাস করে। তিনি মাঝে মাঝে মেয়ের জন্য মিষ্টি বা খাবার কিনে আনতেন, যা নিয়ে বর্তমান স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো। আজ সকালে একই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে রাকিবুল ইসলাম কাজে বের হতে চাইলে রেক্সোনা খাতুন তাকে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাকিবুল ইসলাম রাগান্বিত হয়ে পাশে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে শালিসি বৈঠক থেকে পুলিশ দিয়ে আটক করিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল ও সাবেক যুবদল নেতার বিরুদ্ধে। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে তালা থানায়। থানা ঘেরাও করেছেন বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীরা। রোববার রাতে এ ঘটনা ঘটে। থানা হাজতে বন্দি ওই নেতা সাবেক ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, শালিসি বৈঠক থেকে ফারুক জোয়ার্দ্দার ও ছাত্রদলের তালা থানা আহবায়ক হাফিজুর রহমান হাফিজ আমাকে পুলিশ দিয়ে আটক করিয়েছে। এরা ৫ আগস্টের পর লুটপাট চাঁদাবাজি ও জমি দখল করেছে। বিগত দিনে আ.লীগ করেছে, সরকার পতনের পর বিএনপির নাম ব্যবহার করে ব্যাপক লুটপাট চালাচ্ছে। এখন আমাকে পুলিশ দিয়ে আটক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে চলমান টিসিবি, ভিজিএফ, ওএমএস কার্যক্রমে বিএনপির নেতাকর্মীদের হস্তক্ষেপ ও সম্পৃক্ত না থাকার নির্দেশনা দিয়েছে বিএনপি। একই সাথে লেক, বাঁওড়, জলাশয়, পুকুর, ঘের দখল বা নিয়ন্ত্রণ করা থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। শনিবার রাতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে দলীয় সূত্রে জানাগেছে। সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলায় বাঁওড়, ঘের দখল ও টিসিবি, ভিজিএফ, ওএমএস কার্যক্রম নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ উঠেছে অসংখ্যা নেতাকর্মীদের বিরুদ্ধে। যার পেক্ষিতে জেলা বিএনপি এই সিন্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আশিকুজ্জামান আশিক ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শনিবার এ ঘটনায় ভুক্তভোগী হারুন মোড়ল ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের নামে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত আসামিরা হলেন, উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিকুজ্জামান আশিক, ইউনিয়ন যুবদল নেতা করিম মিস্ত্রির ছেলে টুটুল, লুৎফারের ছেলে মুন্না হোসেন, মৃত ফরির আহম্মেদের ছেলে নজিবুল্লাহ, মৃত চাঁদ আলীর ছেলে চটা সিরাজ, আলাউদ্দিনের ছেলে লিটন হোসেন ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কাওসার আলী। এজাহার সূত্রে জানা…

Read More

মহেশপুর সংবাদদাতা মহেশপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা কর্মীদের আলোচনা সভায় হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের কুল্লোপাড়ায় এ ঘটনা ঘটে। এতে জামায়াত কর্মী হাসিনা খাতুন বাদী হয়ে বিএনপির পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পরে দুপুরে ডাকবাংলার হল রুমে এক সংবাদ সম্মেলন করেন দলটির নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে হাসিনা খাতুন বলেন, কুল্লোপাড়ায় জামায়াত ইসলামীর কয়েক’শ মহিলা কর্মী নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা করছিলাম। হঠাৎ করে ঝুমুর আলী, আল-আমিন সাহেব আলী, সোহেল রানা ও আশরাফুল ইসলামসহ ১৫-২০ জন বিএনপির নেতা-কর্মীরা হাতুড়ি, কাচি ও বাঁশের লাঠি নিয়ে আলোচনা সভায় অতর্কিত হামলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মার্কেটিং বিভাগের এমবিএ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করলেও তাকে উত্তীর্ণ করার অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি মর্মে স্বীকারোক্তি দিলেও সংশ্লিষ্ট বিভাগ তাকে পাশ দেখিয়ে ফলাফল প্রকাশ করেছেন। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণের উপস্থিতি পত্রে তার স্বাক্ষর না থাকলেও বিভাগ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো পত্রে তাকে উপস্থিতি দেখানো হয়েছে। এটিকে গুরুতর অপরাধ বলছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ ধরনের অপরাধে সর্বোচ্চ শান্তি হিসেবে চাকরিচ্যুতিরও বিধান রয়েছে। অনুসন্ধানে জানা হয়, গত সপ্তাহে মার্কেটিং বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিএ প্রথম বর্ষের ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়। এতে এমবিএ-২২২৩০৯ রোলধারী এক…

Read More

# ফিক্সড ডিপোজিট ও মাসিক মুনাফার স্কিমের ফাঁদে ১২৫ গ্রাহক # সমবায় অধিদপ্তর থেকে এসব স্কিমের অনুমোদন ছিল না বাংলার ভোর প্রতিবেদক শারীরিক প্রতিবন্ধী শাহাদাত হোসেনের পরিবারে সদস্য সংখ্যা পাঁচ। ফুলের দোকানের কর্মচারী হিসেবে দৈনিক তাঁর গড় আয় ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। জমানো কিছু টাকার সঙ্গে মা-ভাইয়ের কাছ থেকে ধার করে ২০১৯ সালের ১০ অক্টোবর প্রথম দফায় স্থায়ী আমানত হিসেবে (ফিক্সড ডিপোজিট) দুই লাখ টাকা জমা দেন স্থানীয় একটি সমিতিতে। ২০২২ সালের ১০ আগস্ট তিনি আরও তিন লাখ টাকা জমা দেন। ২০২৩ সালে মেয়াদ শেষে তাকে মোট সাড়ে সাত লাখ টাকা দেয়ার কথা ছিল। বহু দেন-দরবার করে সোয়া লাখ…

Read More

চৌগাছা সংবাদদাতা নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। স্থানীয় সচেতন নাগরিক ও ছাত্রসমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা এখনো সমাজের বিভিন্ন স্তরে সহিংসতা ও নিপীড়নের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, নারীদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা নিপীড়ন বন্ধ করতে হলে সমাজের…

Read More

# তিন মাস ধরে বিনামূল্যের ওষুধ সরবরাহ বন্ধ # এপ্রিল বা মে মাসের আগে ওষুধের সংকট কাটছে # কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নেই ১৬টির বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুর উপজেলার ১৭ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তিন মাস ধরে বিনামূল্যের ওষুধ সরবরাহ বন্ধ। এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে নামমাত্র মৌখিক পরামর্শ নিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে রোগীদের। এর সঙ্গে দীর্ঘদিনের সঙ্গী জনবল সংকটও চরম আকার ধারণ করেছে। ফলে দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার সরকারি প্রকল্পের সুফল মিলছে না রোগীদের। সম্প্রতি মণিরামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে ওষুধ না থাকার তথ্য মেলে। এরপর রোহিতা, ঢাকুরিয়া ও খানপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ…

Read More