Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মোটর গ্যারেজ মালিককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ

banglarbhoreBy banglarbhoreMay 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মাসুদ রানা নামে এক মোটর গ্যারেজ মালিককে তুলে নিয়ে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী বৈশাখী খাতুন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মাসুদ রানা যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় শানতলা মোড়ের সততা মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের মালিক।

বৈশাখী খাতুনের অভিযোগ, সদর উপজেলার চুড়ামনকাটি বাজারের শানতলা পেপসির মোড় এলাকায় আমার স্বামী মাসুদ রানার একটি সততা মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার নামে একটি গ্যারেজ আছে। সেখানে কর্মরত অবস্থাগ গত ৩০ এপ্রিল বিকেল ৪টার দিকে যৌথ বাহিনীর একটি গাড়ি এসে গ্যারেজের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে সিভিল পোশাকের একজন লোক কোন কথা বার্তা ছাড়াই আমার স্বামী মাসুদ রানাকে বিনা কারণে ধরে নিয়ে যায়। স্থানীয় লোকজন তার সাথে কথা বলতে চাইলে, কোন কথা বলার সুযোগ দেয়া হয়নি।

পরের দিন আমরা জানতে পারি মাসুদ রানার নামে ১ মে অস্ত্র মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, ৩০ মে রাত ১১ টা ১০ মিনিটের দিকে কোতয়ালি থানার নাজিরশংকরপুর সাদেক দারোগার মোড়ের ভুতের বাড়ি নামক পরিত্যক্ত বাড়ির মধ্য থেকে মাসুদ রানা ও আমিনুর রহমানকে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে আটক করে। তারা অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকারও করেছে। কিন্তু এজাহারের সঙ্গে আমার স্বামীকে আটকের ঘটনার সঙ্গে কোন মিল নেই।

তিনি আরও বলেন, আমার স্বামীকে গ্রেফতারের পর আমার একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। বর্তমানে নবজাতক কন্যা ও আমি অসুস্থ। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামী। কিন্তু তিনি জেল হাজতে থাকায় আমাদের পরিবার ও চিকিৎসা খরচ চালানো সম্ভব হচ্ছে না। স্বামীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কোতয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। অস্ত্র মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ফাঁসানোর অভিযোগ মোটর গ্যারেজ মালিক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

August 20, 2026

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.