Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আমাদের রবীন্দ্র চর্চা বাড়াতে হবে : অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়

banglarbhoreBy banglarbhoreমে ১২, ২০২৫No Comments২১ Views
Facebook Twitter WhatsApp
আমাদের রবীন্দ্র চর্চা বাড়াতে হবে : অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়
Share
Facebook Twitter LinkedIn

কাজী নূর

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায়/বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাউনি আমার। আমার সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে/নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?।

এমন নানা গান, কবিতায় কবিগুরুকে স্মরণ করে ১৬৪তম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন করেছে সুরধুনী সংগীত নিকেতন যশোর। এ উপলক্ষে সোমবার (১২ মে) বিকাল ৫টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুরধুনী।

অনুষ্ঠানে সুরধুনী সংগীত নিকেতনের অধ্যক্ষ অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি। আমাদের পথপ্রদর্শক। এ সময় তিনি রবীন্দ্র সাহিত্য এবং রবীন্দ্রসঙ্গীত চর্চা বাড়ানোর আহবান জানান।

এছাড়া সুরধুনী আয়োজিত রবীন্দ্র জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সহ সভাপতি রতন সরকার প্রমুখ।

দুই ঘন্টাব্যাপি অনুষ্ঠানে সমবেত সংগীত, একক সংগীত, সমবেত নৃত্য, একক নৃত্য, সমবেত আবৃত্তি পরিবশন করেন অংকন হালদার, পরম মল্লিক, আরাধ্য দাস, অনুসূয়া অধিকারী, ফাল্গুনী সজ্জন, মনজুরা রহমান, শারমিন হক, তরিকুল ইসলাম, সুষ্মিতা রায়সহ অনেকে। এছাড়া অসংখ্য শিশুশিল্পী বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।

অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.