Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর পূজা পরিষদ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলা

banglarbhoreBy banglarbhoreMay 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার মামলাটি করেছেন মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

বাদীর অভিযোগ, দীপঙ্কর দাস রতন ও তপন কুমার ঘোষ পূজা উদযাপন পরিষদের নাম ব্যবহার করে ২০২৪ সালের ১২ আগস্ট থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত দেশের স্বার্বভৌমত্ব, সংহতি এবং শৃঙ্খলার প্রতি হুমকিস্বরূপ নানা কার্যকলাপ পরিচালনা করেছেন।

অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আসামি দীপঙ্কর দাস রতন যশোর শহরের নলডাঙ্গা রোডের তারাপদ দাসের ছেলে এবং তপন কুমার ঘোষ খালধার রোডের ফটিক চন্দ্র ঘোষের ছেলে। আগামী ১৪ জুলাই এ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সুদীপ্ত কুমার।

বাদী বিনয় কৃষ্ণ মল্লিক অভিযোগের স্বপক্ষে যশোর জেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক আওয়ামী ফ্যাসিবাদ পতনের পর প্রকাশিত একটি লিফলেটের কপি এবং একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের কাটিংসহ বিভিন্ন ডকুমেন্ট সংযুক্ত করেছেন।

তিনি বলেন, ওই লিফলেটে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর পরিকল্পিতভাবে দেশে সনাতন ধর্মাবলম্বীদের নাম উল্লেখ করে মিথ্যা প্রচারণা চালিয়ে বলা হয় এসব মানুষ সাম্প্রদায়িক হামলার শিকার। অথচ, এগুলো কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না। ফ্যাসিস্ট আমলে এসব লোকের হাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত হয়েছেন।

অথচ, দীপঙ্কর দাস রতন ও তপন কুমার ঘোষ এসব বিচ্ছিন্ন ঘটনাকে সাম্প্রদায়িক উল্লেখ করে পরিকল্পিত প্রচারণা চালিয়ে দেশের ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি দেশের মধ্যকার শান্তি, শৃঙ্খলা বিনষ্ট করে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিতে চেয়েছিলেন।

তারই ধারাবাহিকতায় আসামিরা সরকারের বিরুদ্ধে ঘৃণা, সহিংসতা উস্কে দেয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক হামলার মিথ্যা তথ্য দিয়ে লিফলেট তৈরি করে বিলি, সমাবেশে বক্তব্য ও সামাজিক মাধ্যমসহ মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। তাদের এসব বক্তব্যের মাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হয়, যা দেশের স্থিতিশীলতা ও সংবিধান পরিপন্থি।

বাদী আরও অভিযোগ করেন আসামিরা বিভিন্ন সময় উল্লেখ করেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের ওপর দমনপীড়ন বেড়েছে। প্রশাসন নিষ্ক্রিয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করতে হবে। এ ধরনের বক্তব্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেয়া হয়। এমনকি তাদের এসব বক্তব্য প্রচার হয় ভারতীয় গণমাধ্যমেও। যা উদ্দেশ্য প্রণোদিত ও পূর্বপরিকল্পিত। পরবর্তীতে আসল ঘটনা জাতীয় ও স্থানীয় পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে।

বাদী বিনয় কৃষ্ণ মল্লিকের দাবি, আসামিদের এ ধরনের কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, সংহতি এবং শৃঙ্খলার প্রতি হুমকি। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দেশ বিরোধী ষড়যন্ত্র দৃষ্টিগোচর হওয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.