Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতি : শপথ নিলেন সম্পাদক লিটন

banglarbhoreBy banglarbhoreMay 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে আনিসুর রহমান লিটন শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে নীলগঞ্জ তাঁতীপাড়া সড়কে অবস্থিত সমিতির কার্যালয়ে দুপুর ১২টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার ও যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইসহাক নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শপথ বাক্য পাঠ করান। এ সময় অ্যাডভোকেট মো. ইসহাক নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটনকে মিষ্টিমুখ করান এবং তাকে তার নির্ধারিত চেয়ারে বসিয়ে দেন।

এই অনুষ্ঠানে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলীসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে নতুন সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানানো হয়। সাথে সাথে সমিতির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার প্রতি আস্থা জ্ঞাপন করা হয়।

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ গত ৩০ এপ্রিল ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে সভাপতির কাছে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন।

পরবর্তীতে গত ৩ মে অনুষ্ঠিত সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় আরিফুল ইসলাম রিয়াদের পদত্যাগপত্র গৃহীত হয়। একই সভায় সমিতির গঠনতন্ত্রের ১৬ ধারা অনুযায়ী সর্বসম্মতিক্রমে আনিসুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.