Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • জাগরণী চক্র ফাউন্ডেশনের ৫০তম বাজেট অনুমোদন
  • শার্শায় হেরোইনসহ আটক এক
  • সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নিহত ১, আটক ২
  • সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা
  • অভয়নগরে শিক্ষার আলো ছড়াচ্ছে হোপ মডেল একাডেমি
  • মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
  • জয়তী সোসাইটির উদ্যোগে ইয়োগা প্রশিক্ষণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১০, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলন করেও আপত্তিকর মন্তব্য ও হুমকির শিকার যশোরের অরণ্য

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
বৈষম্যবিরোধী আন্দোলন করেও আপত্তিকর মন্তব্য ও হুমকির শিকার যশোরের অরণ্য
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
ফেসবুকে আপত্তিকর মন্তব্য এবং বিভিন্ন ধরনের হুমকির অভিযোগে ফারহানা হোসেন অরণ্য (১৯) নামের এক তরুণী যশোর কোতয়ালী মডেল থানায়  লিখিত অভিযোগ করেছেন। তিনি লিংকন হোসাইন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন।
অভিযোগকারী ফারহানা হোসেন বর্তমানে যশোর সরকারি মহিলা কলেজের ছাত্রী এবং ওয়াপদা গ্যারেজ মোড় ছাত্রী মেসে বসবাস করেন। জুলাই আন্দোলনে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে ছিলেন তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলন করেও আপত্তিকর মন্তব্য ও হুমকির শিকার যশোরের অরণ্য
লিখিত অভিযোগে অরণ্য উল্লেখ করেন, লিংকন হোসাইন যশোর পলিটেকনিক কলেজের ছাত্র এবং যার ফেসবুক আইডি ‘Lingkon Hossain’, তার ফেসবুক ফ্রেন্ডলিস্টের মাধ্যমে পরিচিত।
গতকাল শুক্রবার (৯ মে) আনুমানিক রাত ১২ টা ৩০ মিনিটে লিংকন তার ফেসবুক কমেন্ট বক্সে অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য লেখেন।
এছাড়াও, তিনি ইনবক্সে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। পরবর্তীতে অডিও ক্লিপের মাধ্যমেও তাকে গালিগালাজ ও জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ফারহানা আরও অভিযোগ করেন, লিংকন তার ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর কথা বার্তা, আপত্তিকর মেসেজ ও ছবি পোস্ট করে তাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করতে পারেরর বলে তিনি আশঙ্কা করছেন। পারিবারিক ভাবে আলোচনার পর তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
এবিষয়ে অভিযুক্ত লিংকনের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফারহানা হোসেন অরণ্য বলেন, এমন বিব্রতকর পরিস্থিতিতে তিনি মর্মাহত। সমাজে নারীদের এমন অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। অনেকে সমাজ ও লোকলজ্বার ভয়ে প্রতিবাদ করে না। তিনি এই ঘটনায় প্রতিবাদ করে নারীর অধিকার ও মর্যাদার প্রশ্নে অপোষ না করার বার্তা দিয়েছেন।
যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, অভিযোগের বিষয় আমার এখনও পর্যন্ত অজানা। উনি আমাদের সাথে যোগাযোগ করুক। এমন কিছু ঘটলে আমাদের সাইবার টিম আছে অবশ্যই তারা কাজ করবে।

আপত্তিকর মন্তব্য বৈষম্যবিরোধী আন্দোলন যশোরের অরণ্য শিকার হুমকির
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

জাগরণী চক্র ফাউন্ডেশনের ৫০তম বাজেট অনুমোদন

শার্শায় হেরোইনসহ আটক এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.