Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
  • সনাক যশোরের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সদরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

banglarbhoreBy banglarbhoreMay 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সদর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। তিনি শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করতে অনুরোধ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিষেশ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। উপজেলা রিসার্চ সেন্টার ইন্সপেক্টর রবিউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার আশিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এমএ জলিল, জামায়াতে ইসলামীর সদর উপজেলা আইন বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, মাওলানা জহির উদ্দিন, তরিকুল ইসলাম, বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষা অফিসার অজিত কুমার বিশ্বাস, বীণা রানী সরকার, মোহাম্মদ হারুন অর রশিদ, নাহিদ আক্তার, শামিম হোসেন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

August 20, 2026

যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ

August 20, 2026

মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.