Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভারতে পাচারের সময় মহেশপুর সীমান্তে নারী নির্যাতন, থানায় মামলা

banglarbhoreBy banglarbhoreমে ৬, ২০২৫No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
ভারতে পাচারের সময় মহেশপুর সীমান্তে নারী নির্যাতন, থানায় মামলা
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা  

নিজেকে ভারতে পাচার করা হচ্ছে বুঝতে পেরে যেতে না চাওয়ায় ঢাকার যাত্রাবাড়ী থেকে নিয়ে আসা একনারীকে নির্যাতন করেছেন পাচারকারী চক্রের সদস্যরা। এসময় ওই নারীর চিৎকার ও কান্নার শব্দে মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর সীমান্তের ভুট্টাখেতের ভিতর থেকে তাকে উদ্ধার করেন বিজিবির সদস্যরা। এঘটনায় সোমবার  ঢাকা শনিরআখড়ার সানজিদা শিল্পি (৩৪)  ও যাত্রাবাড়ীয় আয়শা বেগমের (২৫) নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে মহেশপুর থানায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

মামলার বিবরণে ওই নারী উল্লেখ করেছেন, আসামি আয়শা বেগম সাথে যাত্রাবাড়ী এলাকায় পাশাপাশি করেন। সেই সুবাদে ওই নারীকে ভারতে ভালো চাকরির প্রলোভন দেখান। প্রথমে তিনি ভারতে যেতে না চাইলেও দুই আসামীর  প্রলোভনে পরে তিনি রাজি হন। পরে গত মাসের ২৫ এপ্রিল বিকেলে আসামি আয়শা বেগম ওই নারীকে নিয়ে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী নেপার মোড়ে আসেন। আগে থেকেই ওই স্থানে অজ্ঞাত আরো দুই দালাল চক্রের সদস্য মটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। আয়শা বেগম ওই নারীকে দালাল হাতে তুলে দিয়ে ওই খান থেকে পালিয়ে যান। রাতে ওই নারী বুঝতে পারেন তিনি প্রতারক চক্রের হাতে জিম্মি হয়েছেন। যে কারণে তিনি ভারতে অস্বকৃতি জানালে দালাল চক্রের সদস্যরা তাকে মারধর ও নির্যাতন করেন। পরের দিন সকালে ওই নারীর ডাক চিৎকারে উপজেলার পলিয়ানপুর সীমান্তের ভুট্টাখেতের ভিতর থেকে বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করেন। এসময় দালালরা পালিয়ে যান। এরপর বিজিবি জাস্টিস এণ্ড কেয়ারের কাছে হাস্তান্তর করলে সোমবার মহেশপুর থানায় ওই নারী বাদী হয়ে মামলা করেন।

এ ব্যাপারে ভুক্তভোগী ওই নারী বলেন, আমাকে ভারতে পাচার করা হচ্ছে বুঝতে পেরে যেতে না চাইলে দালালরা আমাকে রাতভর বিভিন্ন ভাবে নির্যাতন করেছেন। পরে আমার চিৎকারে বিজিবির সদস্যরা উদ্ধার করেন।

মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। খুবই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.