Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে সংঘর্ষে আ. লীগ কর্মীর মৃত্যু : ভাঙচুর ও লুটপাট চলছে

banglarbhoreBy banglarbhoreMay 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী মোশাররফ হোসেন নিহতের ঘটনায় এলাকায় চলছে ভাঙচুর ও লুটপাট। ঘটনার দিন বুধবার থেকে থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ওই গ্রামের উত্তর ও পুর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ওই গ্রামের উত্তর পাড়ার বিএনপি নেতা আমজাদ বিশ্বাস, আরমান বিশ্বাস, ইবাদত বিশ্বাস, পূর্ব পাড়ার ইয়ারুল বিশ্বাস, দেলোয়ার জোয়ার্দ্দার, রহিম উদ্দিনসহ গ্রামের অন্তত ২০টি বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

শুক্রবার দুপুরে এক কৃষাণীর গোয়াল থেকে গরু খুলে নিয়ে যেতে দেখা গেছে। পরে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে গরু ফেলে পালিয়ে যায় লুটকারীরা। এ ছাড়া ঘরে থাকা ধানচাল আসবাবপত্র ফ্রিজসহ সকল প্রকার জিনিসপত্র নিয়ে যায়। সন্ধ্যা হলে যেন আতঙ্কের এক নাম দিঘির পাড় গ্রাম। পুরুষশূন্য বাড়িতে নারীরা আতঙ্কে দিন কাটাচ্ছে। রান্না করার হাড়ি পাতিল  নিয়ে গেছে। দুইদিন ধরে তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে।

এদিকে ঘটনার দুদিন পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে থানায় এখন এজাহার না দেয়ায় মামলা হয়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে আমরা মামলা হিসেবে গ্রহণ করব। দীঘির পাড় গ্রামে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.