Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে স্বরুপজান হত্যা : সৎ ছেলে জিসানের আদালতে জবানবন্দি

banglarbhoreBy banglarbhoreApril 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
মণিরামপুরের খাটুয়াডাঙ্গা গ্রামের গৃহবধূ সাথী আক্তার স্বরুপজান হত্যা মামলায় আটক সৎ ছেলে জিসান আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে।

সংসারে পিতা-মাতার দ্বন্দ্বের জের ধরে জিসান তার সৎ মাকে হত্যা করেছে বলে জানিয়েছে। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামির এ জবানবন্দি গ্রহণ করেছেন। জিসান খাটুয়াডাঙ্গা গ্রামের চালকল মালিক আব্দুর রশিদ মিন্টুর ছেলে।

জিসান জানিয়েছে, তার পিতা পেশায় চালকল মালিক। দুই বছর আগে আমার পিতা চালকলের শ্রমিক সাথী আক্তার স্বরুপজানকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। এরপর আমাদের সংসারে চরম অশান্তি শুরু হয়। আমার মায়ের সাথে প্রায় পিতার ঝগড়া বিবাদ হত। গত ২৬ এপ্রিল রাতে আমার মায়ের সাথে পিতার ঝগড়া হয়।

সকালে মা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। অনেক খোঁজাখুজির একপর্যায়ে ফুফু বাড়ি যেয়ে তাকে পায়। মাকে অনুরোধ করা সত্ত্বেও বাড়ি ফিরে আসতে রাজি হয়নি। বিকেলে বোন ও ভাগ্নিকে নিয়ে মাকে আনতে গেলে তিনি ফিরে আসেন। বাড়ি ফিরে সন্ধায় রান্না ঘর থেকে শীল নিয়ে সৎ মাকে খুঁজে তার ঘরে গিয়ে দেখি ঘুমিয়ে আছে। এ অবস্থায় আমি শীল দিয়ে তার মাথায় আঘাত করি।

এর মধ্যে ধস্তাধস্তিতে আমরা নিচে পড়ে যায়। এ সময় খাটের নিচেয় থাকা চাইনিজ কুড়াল নিয়ে সৎ মায়ের গলায় কয়েকটি কোপ দিয়ে রুমের লাইট বন্ধ করে পালিয়ে যাই। পরে জিসান শুনেছে তার সৎ মা মারা গেছে।

মামলার অভিযোগে জানা গেছে, সাথী আক্তার স্বরুপজান হত্যার ঘটনায় স্বামী-সতিন ও সৎ ছেলের বিরুদ্ধে নিহতের ভাই কাজিয়াড়া গ্রামের শহিদুল ইসলাম মণিরামপুর থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার থানা পুলিশ আব্দুর রশিদ ও তার ছেলে জিসানকে আটক করে আদালতে সোপর্দ করেন। জিসান আদালতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ওই জবানবন্দি দিয়েছে। বিচারক আটক দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.