Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘রেজাউল হত্যা মামলায় রিপনকে ফাঁসানো হচ্ছে’

সংবাদ সম্মেলনে অভিযোগ
banglarbhoreBy banglarbhoreApril 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের শংকরপুর এলাকার ব্যবসায়ী রেজাউল ইসলাম হত্যা মামলায় রিপন আহমেদকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন রিপনের স্ত্রী  শাহনাজ পারভীন আসমা।

লিখিত বক্তব্যে শাহনাজ পারভীন আসমা বলেন, আমার স্বামী রিপন একটি কোম্পানিতে চাকরি করতেন। কয়েক মাস আগে কোম্পানির চাকরি ছেড়ে ইন্ডিয়ান ল্যাগেজের ব্যবসা শুরু করেন। এই ব্যবসার মাধ্যমে শংকরপুর এলাকার আরেক ব্যবসায়ী রেজাউল ইসলামের সাথে পরিচয় হয়। তারা দুই জন একসাথে ব্যবসা শুরু করেন। ব্যবসায় লোকসানের কারণে দুইজনই পুঁজি হারায়। পরে মোমিন নামে এক ব্যক্তিকে দিয়ে রেজাউল ঋণ উত্তোলন করেন। কিন্তু সেই লোনের টাকা পরিশোধে ব্যর্থ হন রেজাউল। ফলে তিনি বাড়ি বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করেন।

তিনি আরও বলেন, আমার স্বামী রিপন প্রায় এক থেকে দেড় বছর আগে থেকেই বেনাপোল চলে যায়। চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে স্ব পরিবারে বেনাপোলে গিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছি। ব্যবসায় লোকসান হওয়ার পর থেকে রিপন ও রেজাউল এক সাথে চলাফেরা বন্ধ করে দেয়। তবে মাঝে-মধ্যে সবুজ নামে একজনের মোটরসাইকেলে করে রেজাউল বেনাপোলে গিয়ে রিপনের কাছ থেকে খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতেন। যাতায়াতের মধ্যে সবুজের সাথে রিপনের পরিচয় হয়।

বেনাপোলে ব্যবসায় লাভবান না হওয়ায় রিপন রবি’ সীম কোম্পানিতে চাকরি শুরু করেন। এরই মধ্যে একদিন আমাদের মোবাইলে ফোন করে রেজাউলের স্বজনরা তার খোঁজখবর নেয়। তখন সন্ধান জানিনা বলে জানিয়ে দিয়েছিলাম। তারপরও রেজাউলের স্ত্রী মমতাজ বেগম যশোর কোতোয়ালি থানায় রিপনকে সন্দেহ করে জিডি করেন। রিপন ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পেরে গত ২৫ মার্চ থানায় পাল্টা জিডি করেন। ২৮ মার্চ এস আই চঞ্চল কুমার বিশ্বাস আমাদেরকে থানায় ডেকে নেন। ফলে সেদিন আমরা যশোরে অবস্থান করি। আর ঈদের তৃতীয় দিন আমার যশোরে বাবার বাড়ি বেড়াতে এসে পরেরদিন বেনাপোল ফিরে গিয়েছিলাম।

শাহনাজ পারভীন আসমা আরও বলেন, এর আগে রেজাউল নিখোঁজের ঘটনায় আমার স্বামীর নামে জিডি করার দুইদিন পরে এসআই চঞ্চল কুমার বিশ্বাস আমাদের থানায় ডেকে নেন। সেখানে আমার স্বামীর মোবাইলের কল রেকর্ড দেখেন। কিন্তু সেখানে রিপনের কোন সংশ্লিষ্টতা না পেয়ে দারোগা বলেছিলেন রিপনকে ফাঁসানো হচ্ছে। গত ২৬ এপ্রিল আবারও ওই দারোগা আমার স্বামীকে আবারও থানায় ডাকেন। আমরা থানায় গেলে পুলিশ আমার স্বামীকে আাটকে রেখে আমাদের চলে আসতে বলেন। পরবর্তীতে জানতে পারি আমার স্বামী রিপনকে রেজাউল হত্যার মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। স্বামীকে মিথ্যা মামলা থেকে রক্ষা করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন শাহনাজ পারভীন আসমা। সংবাদ সম্মেলনে রিপনের মা ছলে বেগম, মুজিবর রহমান, রিপনের শিশু সন্তান আফানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানার ওসি আবুল হাসনাত বলেন, অভিযোগের ভিত্তিতে আসামিদের আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। এ জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নেয়া হয়েছে।

অভিযোগ সংবাদ সম্মেলনে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.