Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কানাডা প্রবাসী মাসুম অপহরণ মামলা : দুই আসামি কারাগারে

banglarbhoreBy banglarbhoreApril 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের পুরতন কসবা কাজীপাড়ার কানাডা প্রবাসী মাসুম হোসেন সিদ্দিকীকে অপহরণ মামলার দুই আসামিকে কারাগারে ও এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

সোমবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোস্তফা হুমায়ুন কবির।

আসামিরা হলেন, যশোর শহরের বেজপাড়া চিরুনিকল টিবি ক্লিানিক মোড় এলাকার মোমিনুর রহমান বিপুল, রেলগেট তেঁতুলতলা এলাকার ইফতেখার আলম তুষার। পলাতক আসামি ঢাকা সাভারের এফ/৮, ব্লক-এ ব্যাংক কলোনির হেফজুর রহমান।

মামলার অভিযোগে জানা গেছে, মাসুম হোসেন সিদ্দিক কানাডা-বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি বেশ কিছুদিন ধরে দেশে আছেন। স্ত্রী শরিফা আক্তার প্রিয়ার সাথে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর রাতে তিনি তার বাসার নিচেয় ভাড়াটিয়া পলাশের দোকানে বসে ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস দোকানের সামনে এসে থামে এবং মাসুমকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা মাসুমের মোবাইল ফোন, মানিব্যাগ ও বাসার চাবি কেড়ে নিয়ে আসামি মোমিনুর ও প্রিয়ার কাছে দেয়।

অপহরণকারীরা মাসুমকে ঢাকা সভারের একটি মাদক নিরাময় কেন্দ্রের নিয়ে মারপিট ও আটকে রাখে। পরে পুলিশের সহযোগিতায় মাসুমকে উদ্ধার করে স্বজনেরা। মাসুম হোসেন সিদ্দিকী কিছুটা সুস্থ হয়ে অপহরণের অভিযোগে ১৪ সেপ্টম্বর ৪ জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের আদেশে সিআইডি পুলিশের এসআই ফকরুল ইসলাম তদন্ত শেষে অপহরণের অভিযোগের সত্যতা পেয়ে ২০২৪ সালের ১৪ জুলাই ওই ৪ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনের উপর শুনানি শেষে তৎকালীন বিচারক প্রত্যেক আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছিলেন।

সোমবার ধার্য দিনে আসামি মোমিনুর, শরিফা আক্তার ও ইফতেখার আলম আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বিচারক তিন আসামির জামিন আবেদনের শুনানি শেষে মোমিনুর ও ইফতেখার আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে পলাতক আসামি হেফজুর রহমানে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও আসামি শরিফা আক্তার প্রিয়ার জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ

    October 10, 2026

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.