Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় হট্টগোল

banglarbhoreBy banglarbhoreApril 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এই ঘটনা ঘটে।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক কমিটি গঠন ও কার্যক্রম গতিশীল করতে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতারা যশোরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেন। উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন ও আব্দুস শহীদ নাসিম, সংগঠক সুলতানা খাতুনে জান্নাত ও সদস্য শাহরিয়ার কবির।

অনুষ্ঠানের এক পর্যায়ে কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের জেলা কমিটির সাময়িক পদ স্থগিত হওয়া সদস্য সচিব জেসিনা মুর্শিদ। এ সময় অডিটোরিয়ামে উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে নানা স্লোগান দেন। জেসিনা মুর্শিদ অনুষ্ঠানস্থল ত্যাগ না করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অনুষ্ঠান বয়কট করার ঘোষণাও দেন। পরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জেসিনা অনুষ্ঠানস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরে মতবিনিময় সভায় ছাত্র সংসদ কমিটি গঠন ও কার্যক্রম নিয়ে নানা পরামর্শ ও দিকনির্দেশা তুলে ধরেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমাদের সংগঠন দুর্নীতির বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্সে।

কোনরকম অপকর্ম করলে আমাদের সংগঠনে জায়গা নেই। দেশে অস্থিরতাকারীদের বিরুদ্ধে ছাত্রসমাজকে সবসময় সজাগ থাকতে হবে। দেশে আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের জায়গা হবে না। আর কোন রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট স্বৈরাচার হওয়ার সুযোগ দেয়া হবে না। আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজপথে ছাত্রসমাজকে সবসময় আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

এই বিষয়ে জেসিনা মুর্শিদের ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। প্রসঙ্গত, উপজেলা কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকান্ডের অভিযোগে গত ৪ ফেব্রুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেসিনা মুর্শিদের পদ সাময়িক স্থগিত করা হয়।

কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় মতবিনিময় সভায় হট্টগোল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.