বাংলার ভোর প্রতিবেদক যশোর শিশু হাসপাতালে অনুমোদনহীন কমিটির অনিয়ম দুর্নীতির প্রতিবাদ ও ৭ দফা দাবিতে ডাক্তার নার্সসহ সকল স্টাফ কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার বেলা ১১ টায় শিশু হাসপাতালের সামনে ঘন্টাব্যাপি কর্মবিরতিতে সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুমোদনহীন পর্ষদ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এবং তারা নিয়োগ বানিজ্য, তহবিল তসরুফসহ নানা অপকর্মে জড়িত। এসব কারণে হাসপাতালটির ইমেজ সংকটে পড়েছে। কর্মবিরতিকালে কর্মকর্তা কর্মচারীরা অনুমোদনহীন কমিটির নির্যাতন অনিয়ম বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক গোয়ালটি শূন্য হয়ে পড়ে আছে। যেন খা খা করছে। খাবারের পাত্রও পড়ে আছে। শুধু গরুগুলো নেই। যশোরের চৌগাছায় এক কৃষকের ৫টি গরু চুরি হয়ে গেছে। গরুর মধ্যে উন্নত জাতের তিনটি গাভী ও দুইটি বাছুর রয়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। সোমবার গভীর রাতে উপজেলার বাঘারদাড়ি গ্রামে চুরির ঘটনাটি ঘটে। গরু হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছেন ওই কৃষক। চুরির ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান, বাঘারদাড়ি গ্রামের মন্টু মন্ডল দীর্ঘ পাঁচ বছর ধরে বাড়িতে গরু লালন পালন করে আসছেন। গরু পালনের উদ্দেশ্যে তিনি একটি ছোট গোয়াল নির্মাণ করেন। এরপর মাত্র ৫০ হাজার টাকা দিয়ে একটি বকনা…
বাংলার ভোর প্রতিবেদক সনাক যশোরের নতুন কমিঠি গঠন হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধ্যক্ষ পাভেল চৌধুরী। সহসভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার কনা, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সনাক সদস্যরা ভোট প্রদানের মাধ্যমে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়। সনাকের এই নেতৃত্বের আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। এক বছর পর সনাক সদস্যদের মূল্যায়ন সাপেক্ষে পরর্বর্তী দুই বছর মেয়াদ চলমান থাকবে। বর্তমান সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল নতুন এবং ড. মুস্তাফিজুর রহমান নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলার ভোর প্রতিবেদক যশোরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মসজিদে আঘাত করে। এ সময় সুকদেব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুকদেব যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা। নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস চেঙ্গুটিয়া বাবলাতলা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারায়। বাসটি এ সময় মহাসড়কের পাশে একটি মসজিদে আঘাত করে। এ সময় মসজিদের সামনে থাকা মোটরসাইকেল আরোহী সুকদেব নিহত হন। এছাড়া বাসের ১০ যাত্রী আহত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর কালেক্টরেট ভবনের জমি অধিগ্রহণ শাখার সামনে দাঁড়িয়েছিলেন অভয়নগর উপজেলার বনগ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম। যশোরের রফতানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) প্রকল্প এলাকার ভেতরে তার ৩৮ শতক জমি রয়েছে। সিরিয়াল নম্বর ১৯৬। জমি অধিগ্রহণের চেক নিতে কালেক্টরেট অফিসের বারান্দায় ঘুরছেন বহুদিন ধরে। যখনই আসেন, কর্মকর্তারা বলেন পরের সপ্তাহে আসেন। এভাবে অন্তত ১০ বার এখানে এসেছেন। কিন্তু টাকা এখনও পাননি। এ নিয়ে হয়রানি ও ভোগান্তির কথা জানিয়েছেন শহিদুল। শুধু শহিদুল নন, এমন অনেকে এখনও জমি অধিগ্রহণের চেক পাননি। অথচ ইপিজেডের কাজ শুরু হয়ে গেছে। জমি অধিগ্রহণের টাকা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। যশোরে ইপিজেড বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ…
বাংলার ভোর প্রতিবেদক বয়সের ভারে শরীর ন্যুয়ে পড়েছে। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তারপরও বিএনপির সমাবেশে যোগ দিতে গ্রাম থেকে যশোর শহরে এসেছেন শতবর্ষী বৃদ্ধ আলহাজ মো. আছিরুদ্দীন। সমাবেশে এসে জানালেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে আমি ভোট দিতে পারিনি। ভোটকেন্দ্রে গেলে শুনতাম আগেই আমার ভোট হয়ে গেছে। অনেক বয়স হয়েছে, শেষবারের মতো বিএনপিকে ভোট দিতে চাই। বেগম খালেদা জিয়াকে আরেকবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’ মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে যোগ দেন বিএনপির মহাসচিব ও অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশে এসে নিজের আকাক্সক্ষার কথা জানান মনিরামপুর উপজেলার বাঙালিপুর গ্রামের বাসিন্দা মো.…
বাংলার খেলা প্রতিবেদক যশোরে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সাঁতার, ট্রায়াথলন ও মিনি প্যান্টাথলন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ডলফিন সুইমিং ক্লাব, উইনার্স ফোরাম ও যশোর ট্রায়াথলন ক্লাবের আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির সদস্য এ জেড এম সালেক, শ্রীনিবাস হালদার, মাসুদ রানা বাবু। অনুষ্ঠানে প্যান্টাথলন প্রতিযোগিতায় বালক বিভাগের দুই মিনিট ২৫ সেকেণ্ড সময় নিয়ে প্রথম হওয়া কুষ্টিয়া মিরপুরের রমজান আহমেদ, ২ মিনিট ৩৮ সেকেণ্ড সময় নিয়ে দ্বিতীয় হওয়া সেতারা মেমোরিয়াল সুইমিং ক্লাবের সাবিত হোসেন…
বাংলার খেলা প্রতিবেদক যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিনব্যাপি অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্বাবধানে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এই ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, এজেডএম সালেক, শ্রীনিবাস হালদার, সামিউল আলম শিমুল, মাসুদ রানা বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও এডহক কমিটির সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান সামনে রেখে এই অনূর্ধ্ব-২৩ জাতীয়…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামাযাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা জেলা জামায়াত। মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেফতারকৃত অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেন। রাষ্ট্রপতির আদেশে অনেককে তৎক্ষণাৎ মুক্তি দেয়া হয়েছে। দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। জামায়াত স্বৈরশাসনামলে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। আর স্বৈরশাসন মুক্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার হচ্ছে। নেতৃবৃন্দ…
ঝিকরগাছা সংবাদদাতা বুধবার বিকেলে যশোরের ঝিকরগাছা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীন নবম দশম শ্রেণীতে শিক্ষার্থীর বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি তো করেন এসএসসি প্রোগ্রামের সমন্বয়ক স্বপন কুমার ঘোষ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ। সরকারি এমএল হাইস্কুলের সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দীন যশোরের বাউবির উপ পরিচালক আব্দুল হান্নান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কলেজের প্রভাষক এস কে সাইফুদ্দিন, স্কুলের শিক্ষক আফরোজা খানম, টিউটর আসাদুজ্জামান আসাদ এবং রুহুল কুদ্দুস। প্রধান অতিথি সেখ সোহেল আহমেদ…