Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আকিকুল হত্যা : পরকীয়া প্রেমিকা সুফিয়ার নামে চার্জশিট

banglarbhoreBy banglarbhoreApril 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের ফল ব্যবসায়ী আকিকুল ইসলাম আকি হত্যা মামলায় পরকীয়া প্রেমিকা সুফিয়া বেগমকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে যশোরের ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই খান মাইদুল ইসলাম রাজিব। অভিযুক্ত সুফিয়া বেগম যশোর শহরের মডেল মসজিদ এলাকার ভাড়া বাসিন্দা ও ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের পশ্চিমপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী, মণিরামপুরের স্মরণপুর গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে।

মামলার অভিযোগে জানা গেছে, আকিুল ইসলাম আকির বোনের বাড়ি মণিরামপুরের স্মরণপুর গ্রামে। বোনের বাড়ি যাতায়াতের সূত্র ধরে আকিকুলের সাথে সুফিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে সুফিয়ার বিয়ে হয়ে যায় ঝিরকরগাছার মল্লিকপুর গ্রামের সিরাজুলের সাথে। আকিকুল ইসলাম ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। এরপরও সুফিয়ার সাথে প্রেমের সর্ম্পক ছিল আকিকুলের। সুফিয়া যশোর শহরের রেলগেট মডেল মসজিদ এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে হোটেলে রান্নার কাজ করত।

আকিকুল তার বাসায় আসা-যাওয়া করত। ২০২৪ সালের ৯ জুলাই রাতে আকিকুল ফোন করে সুফিয়ার বাসায় আসে। বিয়ের কথাবার্তা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সুফিয়া আকিকুলকে ধাক্কা দিলে ওয়ালে লেগে মেঝেতে পড়ে যায়। গুরুতর অসুস্থ আকিকুলের মুখে পানি দিলে কিছুক্ষণ পর মারা যায়। এরপর তার পরিহিত জামা কাপড় খুলে সুফিয়া তার লাশ টেনে নিয়ে রাস্তায় ফেলে রাখে।

পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আকিুলের লাশ উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ। এ সংবাদ পেয়ে নিহত আকিকুলের স্বজনেরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন। এ ঘটনায় নিহত আকিকুলের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।

এ মামলার তদন্তকালে আটক আসামির দেয়া স্বীকারোক্তি ও সাক্ষীদের দেয়া জবানবন্দিতে সুফিয়া বেগমের বিরুদ্ধে হত্যার অভিযোগ পাওয়ায় আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকতা। চার্জশিটে অভিযুক্ত সুফিয়া বেগমকে আটক দেখানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.