ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় জমির মিউটেশন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে দলিল লেখক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এবং অনলাইনে আবেদনকারী কম্পিউটার অপারেটরদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন সহায়তা (এডিপি) তহবিলের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান এবং জেলা রেজিস্ট্রার আবু তালেব। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, সাব-রেজিস্ট্রার শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা…
Author: banglarbhore
কোটচাঁদপুর সংবাদদাতা শব্দদূষণের দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম এবং ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান। এ সময় সড়কে চলাচল করা যানবাহনে অভিযান চালিয়ে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী’ চারজন বাস চালককে চার হাজার টাকা জরিমানা এবং অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী আটটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কোটচাঁদপুর থানা পুলিশ।
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় ৫দিনের মেয়ে শিশুকে পানিতে ফেলে দিয়ে হত্যার অভিযোগে মা শারমিন খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে তাকে আটক করা হয়। এছাড়া মৃত শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ২ মেয়ের পর আবারো মেয়ে জন্ম গ্রহণ করায় তাকে খালের পানিতে ফেলে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। শারমিন খাতুন (৩২) রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম জানান, ‘সোমবার রাত ৯টার দিকে শিশুটির পিতা ইব্রাহিম খলিল থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করতে চান। নিখোঁজ ডায়েরি এন্ট্রি করার কারণ হিসেবে ইব্রাহিম বলেন- তাদের মেয়েকে নিয়ে মা শারমিন বিকেলে ঘুমিয়ে…
পাইকগাছা সংবাদদাতা খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছা কৃষি কলেজের নির্মাণাধীন ভাস্কর্য ৭২ ঘন্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দিয়ে মানববন্ধনে হুঁশিয়ারি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে পৌর জিরোপয়েন্টে পাইকগাছা-কয়রার তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এমন হুশিয়ারি দেন। সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বক্তারা বলেন, নির্মাণাধীন ভাস্কর্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে ঈমান বিধ্বংসী আঘাত হেনেছে তাই এটা ভেঙে মুসলিম ঐতিহ্যের নিদর্শন প্রতিষ্ঠা করতে হবে। গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর ভাস্কর্যের সংস্কৃতি শেষ হয়ে গেছে। এদেশে আর কোন দিন ভাস্কর্য রাজনীতির ঠাই হবে না বলে মন্তব্য করেন বক্তারা। মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুর রব, মুফতি ওয়াইস…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বোন ও দুলাভাইয়ের করা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই আসাদুজ্জামান আসাদ। শনিবার দুপুরে বেনাপোল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আসাদুজ্জামান আসাদ বলেন, গত ২৯ সেপ্টেম্বরে তার বোন আনজুয়ারা খাতুন (শিমুল) ও দুলাভাই শরিফুল ইসলাম কর্তৃক শার্শা থানায় দায়ের করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে তার বোন ও দুলাভাই তাকে আর্থিকভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন। আসাদ আরও বলেন, গত ২১ জুলাই আমার বোন ও দুলাভাই স্থানীয় দুজনকে সঙ্গে নিয়ে মোবাইল ফোনে আমার কাছে ১০ লাখ টাকা…
অভয়নগর সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই ও খসড়া তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে বিএনপি। তারই অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া, বসুন্দিয়া) নির্বাচনী এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফারাজি মতিয়ার রহমানের পক্ষে সোমবার বিকাল ৪ টায় নওয়াপাড়া ইনিস্টিউট মাঠে বিশাল জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি’র আয়োজনে নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার…
এম আই মুকুল, জীবননগর চুয়াডাঙ্গার জীবননগরে প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। ভোরের কুয়াশায় শিশির বিন্দু গ্রামীণ জনপদে জানান দিচ্ছে শীত আসছে। শীত আসার আগেই চুয়াডাঙ্গার জীবননগরে শুরু হয়ে গেছে খেজুর গাছ কাটা। শীতের অন্যতম অনুষঙ্গ পিঠা ও পায়েস তৈরির অপরিহার্য উপাদান খেজুরের রস। শীতের আমেজ শুরু না হতেই খেজুর গাছ প্রস্তুতিতে গাছের শাখা-প্রশাখা ও আগাছা কেটে সাফ করে ও গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এরপর শুরু হবে গাছ থেকে রস সংগ্রহ, আর তা থেকে তৈরি হবে গুড় ও পাটালি। এ দিকে জীবননগরের খেজুরের গুড় ও নলেন পাটালির সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। খেজুর গাছ থেকে যারা বিশেষভাবে রস সংগ্রহ করের…
শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভা রোববার বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এ সময় তিনি বলেন তিনি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান এবং এমপি হতে পারেন তাহলে শরণখোলা, মোড়লগঞ্জ, কচুয়ায় শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান, পর্যটন, বেকারত্ব ও নদী ভাঙ্গনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালাবেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান…
বাগআঁচড়া সংবাদদাতা যশোরের ঝিকরগাছার পল্লীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রেজাউল গাজীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়নধীন রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, গত শনিবার সরকারি ছুটির দিনে প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেহগনি গাছটি কেটে নেয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয়দের প্রতিক্রিয়ার মুখে ইউপি সদস্য গাছটি ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন জানান, ঘটনার দিন আমি এলাকার বাইরে ছিলাম। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করি। তিনি আরও…
সাতক্ষীরা সংবাদদাতা বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষকদের ৪৫% বাড়ি ভাড়া প্রদান, শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ১৫০০ টাকায় উন্নীতকরণ, এবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্ত করা, শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলসহ প্রাপ্য সকল সুবিধা প্রদানের দাবি করা হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, স্বাধীনতার পর থেকে…
