Author: banglarbhore

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাবেক ওলামালীগ সভাপতি নেছার উদ্দীনের ছেলে প্রতারক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংস্থার পরিচয়পত্র করে দেয়ার নামে চাঁদাবাজির প্রমাণ মিলেছে। যশোরের তিন উপজেলার প্রায় দুইশজন ব্যক্তির কাছ থেকে পরিচয়পত্র ও লোগো সম্বলিত টি শার্ট দিয়ে জনপ্রতি ২ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছে। আর এ সংগঠনকে মানুষের কাছে আস্থাভাজন করতে গত শনিবার ঢাকঢোল বাজিয়ে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে অতিথি করে পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। তবে কোন অতিথি ওই অনুষ্ঠানে উপস্থিত হননি। এদিকে বাংলার ভোর পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় দৌঁড়ঝাপ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ৩টায় জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাহমুদের সঞ্চালনায় প্রেসক্লাবে যশোরে এ নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ যশোর জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ফজলুল করিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, ইসলামে যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি…

Read More

নড়াইল সংবাদদাতা দীর্ঘ ১৬ বছর পর নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্মেলনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার ইজাজুল হাসান বাবু নির্বাচিত হয়েছেন। রোববার দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নড়াইল শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জুলফিকার আলী পেয়েছেন ২৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শাহরিয়ার রিজভী জর্জ পেয়েছেন ২৬৩ ভোট। অপর প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসান পেয়েছেন ১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার এজাজুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইসলামী আন্দোলনের দুই ইউনিটের নব গঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের হল রুমে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশে ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শ্রমিক আন্দোলনের সভাপতি আবুল বাশার ও সম্পাদক গাজী মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন পদে ৩৫ জন শপথ গ্রহণ করেন। অন্যদিকে যুব আন্দোলনে সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ ও সম্পাদক এসএম কুতুব উদ্দীনসহ বিভিন্ন পদে ২৫ জন শপথ নেন। শ্রমিক আন্দোলনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা মোঃ শোয়াইব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘ফুল ফাগুনের এলো মরশুম বনে বনে লাগলো দোল’ এই শিরোনামে গান, কবিতা ও নাচের মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নিলো যশোরের সাংস্কৃতিক সংগঠন সুরধুনী সংগীত নিকেতন। শনিবার বিকেলে শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শকরা মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানমালা শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন, সুরধুনী সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। এ সময় আরও উপস্থিত ছিলেন, সুরধুনীর সভাপতি হারুন আর রশিদ, উদীচী যশোরের সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সুরবিতানের সম্পাদক বাসুদেব বিশ্বাস, কিংশুকের সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, বাংলা গ্রাম থিয়েটারের খুলনা অঞ্চলের আহবায়ক হাসান হাফিজ প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন(জেডিইউজে)। আয়োজক সংগঠনের সভাপতি শেখ দীনু আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির সৈকত। বিশেষ অতিথি ছিলেন জেডিইউজের উপদেষ্টা ও লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্ট, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল রহমান মবিন দৈনিক স্পদনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, লেখক ও গবেষক বেনজীন খান প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। স্মরণসভায় বক্তারা সাংবাদিক…

Read More

এস এম জালাল গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নয়ন এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সমাবেশ করবে যশোর জেলা বিএনপি। আগামী ১৮ ফেব্রুয়াবি বিকেলে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সমাবেশের মাধ্যমে আগামি নির্বাচন নিয়ে দলের বার্তা দিবেন নেতাকর্মীদের। এ সমাবেশ ঘিরে জেলা  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চাঙা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সমাবেশ  সফল করতে বিএনপি প্রতিটি থানা, পৌরসভা, ইউনিয়নের  ওয়ার্ড, ওয়ার্ডে চালাচ্ছে  প্রচার কার্যক্রম। সমাবেশ  কর্মী,সমার্থক  নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছেন তারা।…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনকে কেন্দ্র করে বিএনপির দু পক্ষের সংঘর্ষ ও বোমা বর্ষণের ঘটনা ঘটেছে।এসময় পাঁচজন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ১২ টার সময়  বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে।এসময় ১০ থেকে ১২ টি হাত বোমার বিস্ফোরণ ঘটে। জানা গেছে, শনিবার সকালে বালুন্ডা উত্তর পাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ নিরসনের শালিশ হচ্ছিল। এসময় ৫ নং পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি কামরুল ও ৫ নং বালুণ্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমার্থক নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটলে কবিরুল সমার্থক ৫…

Read More

বাংলার ভোর ডেস্ক চলতি ফেব্রুয়ারির মধ্যেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছেন। এদিকে নতুন দল গঠন হলে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া সমন্বয়করা উপদেষ্টা পদ ছাড়বেন কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিষয়টি নিয়ে এবার একটি বেসরকারি টিভি চ্যানেলে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। একাত্তর টিভিকে দেয়া সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দলের কার্যক্রমে যোগ দিতে তিনিসহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই।…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় মাছের ঘেরে সেচ দেয়ার সময়ে বিদ্যুতায়িত হয়ে ফিরোজ হোসেন (৩২) নামের এক ঘের চাষির মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার কুখরালী এলাকায় মাছের ঘেরে সেচ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি সাতক্ষীরা পৌরসভার পারকুখরালী দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা। কুখরালী এলাকার রাহাত রাজা জানান, ঘেরের জমিতে পানি দেয়ার জন্য তিনি সকালে স্যালো টিউবওয়েলের সুইচ দেন। এ সময় অসাবধানতাবশত: লিকেজ হওয়া বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন।

Read More