বাগআঁচড়া সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের শার্শা উপজেলা শাখার আহবায়ক রাকিবুল হাসান রিপনের আহবায়ক পদ স্থগিতদেশ প্রত্যাহার হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগআঁচড়া বাজারে বের হওয়া মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুবদল নেতা শাহিন আক্তার, হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুজ্জামান আশিক, মুন্না, টুটুল, রাজু প্রমুখ। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সেচ্ছাসেবক দলের শার্শা উপজেলা শাখার আহবায়ক রাকিবুল হাসান রিপনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার আহবায়ক পদ স্থগিত করেন যশোর জেলা সেচ্ছাসেবক দল। এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে…
Author: banglarbhore
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে দেশ বদলে দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে শহরের ত্রিমোহিনী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেশবপুরের উদ্যোগে সড়কের চলাচলকারী পথচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ওই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের ছাত্র প্রতিনিধি মাসফি চৌধুরী অরিন, সম্রাট হোসেন, এস কে শাওন, জামিল, তাহসিন আহসান, রাসেল সূর্য, ইব্রাহিম হোসেন, শাহেদ, আনোয়ার হোসেন, প্রিন্স মাহমুদ, প্রেমা আক্তার, সাদিয়া তাসনিম, আফরিন আক্তার, সাকিব, তানভীর রাহাত, মাহফুজ ইমন, আব্দুল্লাহ আল মামুন, সাকিব খান, রাসেল গাজী, ইমরান গাজী প্রমুখ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের ছাত্র প্রতিনিধি…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপনী হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. মোসাম্মাৎ আসমা বেগম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডা. মোসাম্মাৎ আসমা বেগম বলেন, ২৪-এর আত্মত্যাগ ধারন করে আমারা যেন আমাদেরকে শুধরায়। আমিও এই কলেজে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, সিভিল সার্জন মাসুদ রানা, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আবু তালহাসহ জেলার সকল সরকারি অফিসের কর্মকর্তাগণ। মিটিং এ জেলার ফেব্রুয়ারি মাসের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করা হয়। সরকারি অফিসের চলমান উন্নয়নমূলক কাজের তদারকি করেন জেলা প্রশাসক। জন সচেতনতা ও জনগণের ভোগান্তি লাঘবে চলমান উন্নয়ন কাজ দ্রুত সঠিক ভাবে শেষ…
বাংলার ভোর প্রতিবেদক ২১ শে ফেব্রুয়ারি অমর শহীদ দিবস সামনে রেখে চাঁদের হাট যশোর আয়োজন করেছে দিনব্যাপি আর্ট ক্যাম্প। বৃহস্পতিবার সকালে সংগঠনটি কার্র্যলয়ে এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্কুল শিক্ষক তারাপদ দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদের হাট যশোরের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, সংগঠনের সভাপতি ফরাজি আহমেদ সাইদ বুলবুল প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্কুল শিক্ষক তারাপদ দাস বলেন, গুণীজনরা চাঁদের হাটের সাথে জড়িত। চাঁদের হাটের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে পড়েছে। শিল্প, সাহিত্য ও সাংস্কৃতি চর্চায় এই আর্ট ক্যাম্প ভূমিকা রাখবে। আর্ট ক্যাম্পে ৮ জেলার ২১ জন চিত্রশিল্পী আংশগ্রহণ করেন। ২১ ফেব্রুয়ারির বিষয়বস্তু রং…
বাংলার ভোর প্রতিবেদক আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অসুস্থ দুস্থ মানুষের জন্য বিনামুল্যে জরুরি এয়ার এ্যাম্বুলেন্স সেবা প্রদানের ঘোষণা দিয়েছে আদ্-দ্বীন ফাউণ্ডেশন। এই এয়ার এ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের দ্রুত যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এবং খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রোগী পাঠানো হবে। বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দইলপোতায় আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান থেকে এই ঘোষনা দেন আদ্-দ্বীন ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। ডা. আনছার আলী ও…
বাংলার ভোর প্রতিবেদক ঘন কুয়াশা উপেক্ষা করে যশোরের ঝিকরগাছা উপজেলার তাওরা গ্রামের মিলন হোসেন ৮০০টি লালগোলাপ নিয়ে ভোর সোয়া ছয়টায় গদখালী পাইকারি ফুলের মোকামে আসেন। বাইসাইকেলের উপরে রেখে হাক ডাকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। সকাল পৌনে নয়টা পর্যন্ত একটি গোলাপও তিনি বিক্রি করতে পারেননি। কাক্সিক্ষত দাম পাচ্ছেন না বলে তিনি বিক্রি করতে পারছেন না। মিলন হোসেন বলেন, ‘এ বছর গোলাপের বাজার ভালো না। প্রতিটি গোলাপের দাম ৭ থেকে ৮ টাকার বেশি কেউ বলছে না। ব্যাপারিরা যে দাম বলছে, তাতে উৎপাদন খরচ উঠছে না। গতবছরের তুলনায় এ বছর অর্ধেকের কম দাম বলছে’। বৃহস্পতিবার ভোরে ছিল ঘন কুয়াশা। শীত ও কুয়াশা উপেক্ষা…
মাগুরা সংবাদদাতা বৃহস্পতিবার মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা ক্যাম্প। সেনা সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশুর নেতৃত্বে মাগুরা সেনা ক্যাম্পের সদস্যরা শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের তিলখড়ি গ্রামে আল আমিন কাজীর (৩৬) বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে আল আমিন কাজীর বাড়ি থেকে একটি একনলা বন্দুক, একটি বন্দুকের গুলি, এগারোটি দেশি রাম দা, একটি দেশি দা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি হকিস্টিক, চারটি ঢাল ও দশটি স্টাম্প উদ্ধার এবং আল আমিন কাজীকে আটক করা হয়। অভিযানে মেজর সাফিন…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার আবদুলপুর গ্রামে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন ও সহায়তা প্রদান করেছেন। একই সাথে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জড়িতদের দ্রুত আটকের আহ্বান জানান। বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাঁড়িপাতিল, ঘরের টিন, খাবার ও বাচ্চাদের বইপত্র কিনে দেয়া হয়েছে। পরিদর্শনকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। সে যদি নিজ দলেরও হয়ে থাকে, তাহলেও তার ঠিকানা হবে জেলখানা। দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে। তিনি আরও বলেন, বিএনপি শান্তির…
এসএ সোহাগ, কালীগঞ্জ সারাবছরই ফুল বিক্রি হয়। কিন্ত ফেব্রুয়ারিতে তা কয়েকগুণে বেড়ে যায়। কেননা এ মাসেই পালিত হয় ফুল নির্ভর বিশ্ব ভালোবাসা দিবস, বসন্তবরণ, সোনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতি পূজা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কাজেই মাসটি জুড়েই ফুলের চাহিদা ও দাম বেশি থাকে। ফলে এ সময়ে বাজারজাতকরণে ফুলচাষিদের বিরামহীন ব্যস্ততা থাকে। বিশেষ করে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে কৃষকেরা সকল প্রস্ততি শেষ করেছেন। তারা মনে করছেন এ বছর দেশের ফুলের বাজারে ঝিনাইদহ কালীগঞ্জের ফুল চোখ রাঙাবে। এছাড়াও দাম ভালো পেয়ে তারা বেশ লাভবান হতে পারবেন। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ এলাকার মাটি ফুলচাষের জন্য বিশেষ উপযোগী। প্রথম দিকে…