Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী-সতীন পলাতক

banglarbhoreBy banglarbhoreApril 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা

যশোরের মণিরামপুরে স্বরুপজান ওরফে সাথী (৩৩) নামে এক  গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী-সতীন পলাতক রয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ উপজেলার নেহালপুর সড়কের আফতাফ মুন্সির মোড়স্থ একটি চাতাল থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে।

নিহত সাথী উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী। স্থানীয়দের ধারণা, পারিবারিক দন্দ্বের জেরে স্বামী-সতীন মিলে তাকে হত্যা করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুর রশিদ মিন্টুর আফতাব মুন্সির মোড়ে একটি ধানের চাতাল রয়েছে। সেখানে কাজ করতেন সাথী। পরে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মিন্টু তাকে বিয়ে করে। কিন্তু বিয়ে মেনে নিতে নারাজ ছিলেন মিন্টুর প্রথম স্ত্রী সুমা পারভীন।

ফলে তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলে আসছিলো। মিন্টুর চাতালের একটি ছোট ঘরে বসবাস করতেন দ্বিতীয় স্ত্রী সাথী। রোববার (২৭ এপ্রিল) রাতের কোন এক সময় কে বা কারা তাকে জবাই করে হত্যা করে বিবস্ত্র অবস্থায় মরদেহ ফেলে রাখে।

সকালে সতিনের মেয়ে ফাতেমা রক্তাক্ত অবস্থায় সাথীকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি স্থানীয় মেম্বর রেজাউলকে জানান। এরপর পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মনিরামপুর থানা অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, সোমবার সকালে গৃহবধূ সাথীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়। ওসি আরও জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী মিন্টু ও তার অপর স্ত্রী পলাতক রয়েছেন। তাদের আটকে অভিযান চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মণিরামপুরে গৃহবধূর গলাকাটা স্বামী-সতীন পলাতক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.