Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
  • পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও

banglarbhoreBy banglarbhoreApril 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা

কালিগঞ্জের বসন্তপুর সীমান্তের বেড়িবাঁধে ভাঙ্গনকবলিত কার্পেটিং সড়ক দুপুরে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিকেলেই শুরু হয়েছে দ্রুত মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে আতঙ্ক কাটেনি বসন্তপুর, গনপতি, শীতলপুর, চর যমুনাসহ বিভিন্ন এলাকার হাজারো বাসিন্দার।

বিকেল ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং ভাঙ্গন রাস্তা ও বেড়িবাঁধ দ্রুত মেরামতের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের ৫ নম্বর পোল্ডারের এসও রনিত হোসেন মনি, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আব্দুল করিম মামুন হাসান, ইশারাত আলী ফজলুল হক ও তারিকুশ শারাফাত, ইউপি সদস্য আরিজুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য জাহানারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধ্যাবধি ভেকুসহ জনবল বেড়িবাঁধ সংস্কারে কাজ করছিল, তবে আতঙ্ক কাটেনি এলাকাবাসীর।

উল্লেখ্য, রোববার সকালের দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর সীমান্ত বলরামের চর সংলগ্ন এলাকার রাস্তায় ৩/৪ ফুট ভাঙ্গনের সৃষ্টি হয়।

পোট বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার বেড়িবাঁধের রাস্তার তলা দিয়ে একশ্রেণীর ঘের ব্যবসায়ীরা অবৈধভাবে পাইপ বসানোর ফলে নদীর নোনা পানি ওঠানামা করানোর কারণেই ভাঙ্গন হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন

    October 10, 2026

    পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির

    October 10, 2026

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.