Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় মেডিসিন ব্যাংকের ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প

banglarbhoreBy banglarbhoreApril 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন পরিষদ মিলায়তনে শনিবার অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প।

মেডিসিন ব্যাংক যশোর আয়োজিত এ ক্যাম্পে সকাল ১০ টা থেকে দুপর ২টা পর্যন্ত চলা ২১ জন রোগীকে সানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয় এবং ১৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

ক্যাম্প শুরুর পূর্বে ইউনিয়ন পরিষদ মিলায়াতনে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। মেডিসিন ব্যাংক যশোরের ভাইস চেয়ারম্যান-১ সমাজ সেবক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন, মেডিসিন ব্যাংক যশোরের যুগ্ম সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা। তার বক্তব্যে বলেন, অসহায় মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম, বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের সহযোগিতায় ১৯৯৪ সালে মেডিসিন ব্যাংক যশোর প্রতিষ্ঠা হয়। কিন্তু গত সরকারের আমলে তাদের অসহযোগিতার কারণে রোগীদের সেবার কাজ কিছুটা সংকুচিত হয়ে পড়ে। অসহায় মানুষের সেবায় মেডিসিন ব্যাংক যশোরের বিনামূল্যে এই সেবামূলক কার্যক্রমে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র চক্ষু কনসালটেন্ট ডা. হিমাদ্রি শেখর সরকার, সহকারী রেজিস্ট্রার ডা. মাসুম রেজা, ডা. উৎস্য সরকার চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, মেডিসিন ব্যাংক যশোরের ভাইস চেয়ারম্যান-২ শফিক উদ্দিন। চক্ষু ক্যাম্প ও অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কর্মকর্তা আবু সাআদ শাওন।

ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমে স্থানীয়ভাবে সহযোগিতা করেন ঢাকা ট্যাক্স বারের মেম্বার আব্দুর রাজ্জাক, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, ইউপি বিএনপি নেতা আব্দুল খালেক, আব্দুল আলীম, ইউসুফ আলী, মাস্টার শাহাজান, সরজেদ আলী, ইউপি স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম প্রমুখ।

চক্ষু মেডিকেল ক্যাম্প
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.