Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

ক্লেমন আছিয়া ও যশোর ক্রিকেট কোচিং সেন্টারের টানা দ্বিতীয় জয়

ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট
banglarbhoreBy banglarbhoreApril 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর শাখার আয়োজনে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের শনিবারের দুই ম্যাচে জয় পেয়েছে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট ও যশোর ক্রিকেট কোচিং সেন্টার। শামস্-উল-হুদা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ক্লেমন আছিয়া ১৬ রানে টাইগার ক্রিকেট একাডেমিকে এবং দ্বিতীয় ম্যাচে যশোর ক্রিকেট কোচিং সেন্টার ১১০ রানের বড় ব্যবধানে মণিরামপুর ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।

টুর্নামেন্টের ‘ক’ গ্রুপ থেকে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে যশোর ক্রিকেট কোচিং সেন্টার। অপরদিকে টানা তিন হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে মণিরামপুর ক্রিকেট একাডেমি। অপরদিকে ‘খ’ গ্রুপ থেকে উপশহর ক্রিকেট একাডেমির সাথে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট।

এদিন দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে প্রথম ওভারে দুই উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিডল অর্ডার ব্যাটার হৃদয় মোল্লার ও দশ নম্বর ব্যাটার ইয়াসিন। হৃদয় মোল্লা ৩৫ বলে ৬টি চার ও একটি ছয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন। শেষ দিকে ইয়াসিনের ১২ বলে ৪টি ছয়ে ২৯ রান করেন। এরপাশে জুনায়েদ ১৫ বলে ১টি চার ও তিনটি ছয়ে ২৪ রান করেন। বল হাতে টাইগার ক্রিকেট একাডেমির ইফতি ৪ ওভারে ৪৩ রানে ৪টি ও বায়োজিদ ২টি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ঢাকার ক্লাবটি। তবে মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রানে থামে তাদের দলীয় ইনিংস। ব্যাট হাতে মোর্শেদ ৫৮ বলে সমান ৬টি করে চার ও ছয়ে ৮৪ ও ইফতি ১৩ বলে ৩টি চার ও ২টি ছয়ে ২৮ রান করেন। বল হাতে ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমির রেজওয়ান হোসাইন ও আশিকুল ইসলাম নিলয় দুটি করে উইকেট দখল করেন।

একই স্থানে দ্বিতীয় ম্যাচে হিমেলের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান করে যশোর ক্রিকেট কোচিং সেন্টার। ৫৬ বলে শতক করা হিমেল শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৫৮ বলের ইনিংসে ছিল ১০টি ছয় ও ৯টি চারের মার। এর পাশে মারুফ ২৩ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৩৭ করেন। বল হাতে মনিরামপুর ক্রিকেট একাডেমির অনিক ২৮ রানে ২টি, নাজমুল, আসিফ ও শাওন একটি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে বাঁহাতি স্পিনার ইমন ফারাজির বোলিং তোপে ১৫ ওভার দুই বলে সব কয়টি উইকেট হারিয়ে ৮০ রান করতে পারে। ব্যাট হাতে দলের পক্ষে আরাফাত ২৭ ও রহমান ১২ রান করেন। যশোর ক্রিকেট কোচিং সেন্টারের ইমন ফারাজি ৪ ওভারে ১১ রানে ৪টি উইকেট দখল করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.