Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি
  • ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা
  • হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই
  • খাল দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের ত্রিমুখি সংঘর্ষ, আহত ১২
  • মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের হাত থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ
  • শার্শায় বিজিবি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের অভিযোগ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
  • অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কুয়েটের শিক্ষার্থীদের সমর্থনে যশোরে সংহতি মিছিল ও সমাবেশ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৩, ২০২৫No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
কুয়েটের শিক্ষার্থীদের সমর্থনে যশোরে সংহতি মিছিল ও সমাবেশ
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সমাবেশ করে।
কুয়েটের উপাচার্যের পদত্যাগসহ শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য প্রেসক্লাব যশোরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কুয়েট শিক্ষার্থীদের ওপর প্রশাসনের দমনপীড়ন এবং ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কারের তীব্র নিন্দা জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েদ মোহাম্মদ রিজভী, বি এম আকাশ, হাবিব আহমেদ শান, সদর উপজেলার ছাত্র প্রতিনিধি ইমন হোসেন হৃদয় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কুয়েটের শিক্ষার্থীরা কেবল একজন উপাচার্যের পদত্যাগের জন্য আন্দোলন করছে না। বরং তারা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, বৈষম্য এবং শিক্ষার্থীবিরোধী আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। গত ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের ওপর যে নৃশংস হামলা হয়েছিল, প্রশাসন আজও তার বিচার করেনি। উল্টো আন্দোলনকারী শিক্ষার্থীদের বহিস্কার করে তারা অপরাধীদেরকেই সুরক্ষা দিচ্ছে। অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। কুয়েটের শিক্ষার্থীরা গত পাঁচ দিন ধরে আমরণ অনশন করছেন এবং ইতোমধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। সরকারের কাছে অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা। যশোরের ছাত্র সমাজ কুয়েটের শিক্ষার্থীদের পাশে আছে এবং তাদের নিরাপত্তা, চিকিৎসা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে কুয়েটের উপাচার্যের পদত্যাগ, বহিস্কারাদেশ বাতিল এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতা ও একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠারও আহ্বান জানান।

কুয়েটের মিছিল শিক্ষার্থীদের সংহতি সমর্থনে যশোরে সমাবেশ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি

জুন ৫, ২০২৬

ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা

জুন ৫, ২০২৬

হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.