Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পারভেজ হত্যার প্রতিবাদে যশোরে ছাত্রদলের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২১, ২০২৫No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
পারভেজ হত্যার প্রতিবাদে যশোরে ছাত্রদলের মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর সরকারি সিটি কলেজ ও যশোর পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল নেতাকর্মীরা।

সোমবার সকালে সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে চেতনার চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।

মানববন্ধনে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমামের সভাপতিত্বে ও  ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলামেন সঞ্চালনায় জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেছেন, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগ টার্গেট কিলিং করছে। ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মাথা চাড়া দিয়ে উঠেছে। আশেপাশেও ছাত্রলীগ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যদি আওয়ামী লীগ- ছাত্রলীগের দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, তাহলে পারভেজ হত্যার মতো ঘটনা ঘটতে থাকবে। আমরা দেশের মানুষের নিরাপদ জীবন চাই। এই বাংলাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের পুনর্বাসন আমরা মেনে নিবো না।

পারভেজ হত্যার প্রতিবাদে যশোরে ছাত্রদলের মানববন্ধন

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, বুয়েটে আবরারকে  ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে হত্যা করেছিল তারই ধারাবাহিকতায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে হত্যা করা হয়েছে। যারা পারভেজকে হত্যা করেছে তাদের সুস্পষ্ট সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, পারভেজ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটোন তরফদার, গোলাম সরোয়ার।

এদিকে, একই দাবিতে যশোর সরকারি সিটি কলেজ ও যশোর পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ছাত্রদলের পারভেজ হত্যা প্রতিবাদে মানববন্ধন যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি

জুন ২, ২০২৬

বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা

জুন ২, ২০২৬

যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.