Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষা : প্রথম দিন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

banglarbhoreBy banglarbhoreApril 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উৎসবমুখর পরিবেশে পুলিশ লাইন্স এ পরীক্ষা হয়। জেলা পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহানের সভাপতিত্বে এই কার্যক্রম শুরু হয়।

নিয়োগের প্রথম দিন পুলিশ লাইন্স চত্বরে প্রার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

সুশৃঙ্খলভাবে শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে।

দিনের শুরুতে, পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে সমবেত চাকুরি প্রার্থী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে ব্রিফিং করেন পুলিশ সুপার রওনক জাহান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি পুলিশ সুপার যশোর বলছি। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রার্থীদের মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। কোনো প্রকার দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে আপনারা পা দেবেন না।

এছাড়াও, পুলিশ সুপার নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে কিছুক্ষণ পরপর সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নিয়োগের স্বচ্ছতা এবং প্রার্থীদের নিজস্ব যোগ্যতার উপর আস্থা রাখার কথা বলেন।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টিআরসি নিয়োগ পরীক্ষা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.