Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন দাবিতে কৃষক খেতমজুর সমিতির স্মারকলিপি
  • সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার
  • দুর্নীতি-অনিয়মের অভিযোগে আলোচিত রামপাল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
  • ‘সুন্দরবনের পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে’
  • কেশবপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন
  • বাগআঁচড়ায় বিভিন্ন ক্লিনিকে অভিযান : জরিমানা আদায়
  • জীবননগরে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষক কর্মশালা
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কয়লা ব্যবসার নামে প্রতারণা ১৭ লাখ টাকা আত্মসাৎ; গ্রেফতার ৪ 

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
কয়লা ব্যবসার নামে প্রতারণা ১৭ লাখ টাকা আত্মসাৎ; গ্রেফতার ৪ 
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কয়লা ব্যবসার নামে প্রতারণার অভিযোগ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে যশোরের ডিবি পুলিশ। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ঝালকাঠি জেলার রাজাপুর ও যশোর জেলার কেশবপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা ডিবি পুলিশ। যশোর ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের আব্দুল মালেক খানের ছেলে কালাম খান, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাটি গ্রামের মৃত লেহাজ উদ্দিন হাওলাদারের ছেলে নাসির উদ্দিন, খুলনার ডুমুরিয়া উপজেলার রুস্তমপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম ও জালাল উদ্দিনের ছেলে আক্তারুজ্জামান।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইছামতশেরপুর এসবি ইট ভাটা কর্তৃপক্ষ কয়লা কেনার জন্য যশোরের মেসার্স খান এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে। এরপর গত ১৯ মার্চ ভাটা মালিক সাজু প্রধান ও ম্যানেজার টুলু মিয়া কয়লা নিতে যশোরে আসেন। আসামিরা তাদের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার একটি কয়লা ডিপোতে নিয়ে যায় এবং ৫টি ট্রাকে ১১৯ টন কয়লা লোড করে স্কেলের কাজ শেষ করে। এরপর কয়লার মূল্য ২০ লাখ ১১ হাজার ১০০ টাকা দাবি করে। তাৎক্ষণিক আসামিদের মেসার্স খান এন্টারপ্রাইজ নামীয় দুটি একাউন্টে ১৭ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। কয়লা পৌঁছানোর পর বাকী টাকা দেওয়ার কথা হয়। কিন্তু তারা কয়লা না পাঠিয়ে ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন এবং নিজেদের মোবাইল ফোনগুলো বন্ধ করে দেন। টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে ভাটার ম্যানেজার টুলু মিয়া মামলা করেন। এরপর ডিবির একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে আসামি কালাম খান ও নাসির উদ্দিন নামে দুই প্রতারককে ঝালকাঠির রাজাপুর থেকে গ্রেফতার করে। এরপর তাদের দেয়া তথ্য মতে শনিবার ভোরে যশোরের কেশবপুর থেকে আসামি মনিরুল ইসলাম ও আক্তারুজ্জামানকে গ্রেফতার করা হয়। অভিযানকালে প্রতারক চক্রের কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের চেক, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম এবং ভুয়া সিল উদ্ধার করা হয়।
আটককৃতদের নামে ঢাকা, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, বরিশালে ১২টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে জানিয়েছেন ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা।

আত্মসাৎ কয়লা গ্রেফতার ৪ নামে প্রতারণা ব্যবসার ১৭ লাখ টাকা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন দাবিতে কৃষক খেতমজুর সমিতির স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

এপ্রিল ২০, ২০২৬

দুর্নীতি-অনিয়মের অভিযোগে আলোচিত রামপাল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.