সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে এক ব্যবসায়ীর পরিবারের সদস্যদের অজ্ঞান পূর্বক বাড়িতে থাকা সোনার গহনা ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অচেতন অবস্থায় থাকা ওই পরিবারের চারজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ চুপড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন, দক্ষিণ চুপড়িয়া গ্রামের সার ও কীটনাশক বিক্রেতা মুজিবর রহমান (৫৫), তার স্ত্রী মেহেরুন্নেছা (৪৫), মেয়ে ফারজানা আক্তার (২৫) ও জামাতা মনির খান (৩০)। দক্ষিণ চুপড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ঝাউডাঙা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মেহেদী হাসান জানান, রোববার রাত ১১টার পরে চাচা…
Author: banglarbhore
শ্যামনগর সংবাদদাতা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কদমতলা স্টেশন কর্মকর্তা সোলাইমান কবীর গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সদের নিয়ে সুন্দরবনের ভিতরে টহল অভিযানে স্টেশনের আওতাধীন হাতি ভাঙ্গা আড়েরদুনি খাল হতে-চোরা শিকারীদের পাতা হরিণ মারা ফাঁদ ও মৃত হরিণ, জবাই করা মাংস, উদ্ধার করেছে। মাংস ও মৃত হরিণ সাতক্ষীরা আদালতে নিয়ে যেয়ে বন আদালতের নির্দেশে বিনষ্ট করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ কদমতলা স্টেশনের কর্মকর্তা সোলায়মান কবীরের সাথে কথা হলে তিনি ঘটনা সত্যতা স্বীকার নিশ্চিত করেন।
মাগুরা সংবাদদাতা মাগুরায় সৈয়দ নাজমুল হাসানের ‘ইচ্ছে ঘুড়ি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন “ইচ্ছে ঘুড়ি” কাব্যগ্রন্থের লেখক সৈয়দ নাজমুল ইসলাম। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের বিভাগীয় প্রধান কাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় লেখকের সাহিত্য ভাবনার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুল হাসান লিন্তু,জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক আবু বাসার আখন্দ, ডাক্তার আলি আযম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, অধ্যাপক আসাদুল ইসলাম, এজি একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির হোসেন, কবি জিল্লুর রহমান খান, সাংবাদিক জিল্লুর রহমান সাগর, মহাসিন মোল্লা,…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান মেলার উদ্বোধন করেন। উপজেলা মহিলা অধিদপ্তর পরিষদ চত্বরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে। মেলায় পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন, খামার যন্ত্রপাতি, ধানের আধুনিক জাত ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১৫টি স্টল কৃষি প্রযুক্তি প্রদর্শনীতে অংশগ্রহণ করে। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। এ সময় শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানি গুলশান ও…
মাগুরা সংবাদদাতা সোমবার সকাল ১০টায় নন এমপিও শিক্ষকরা এমপিওর দাবিতে মাগুরা শহরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি এমপিওর দাবিতে তারা স্মারকলিপি প্রদান করেন। এ সময় ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মাগুরা জেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, জেলায় মোট ৩৭ টি প্রতিষ্ঠান ১০ থেকে ২৫ বছর ধরে এমপিওভুক্তিরর বাইরে রয়েছে। বিনা বেতনে চাকরি করে অনেকে মানবেতর জীবন যাপন করছেন। অনেকে অবসরে চলে গেছেন, আবার অনেকের বয়স শেষের পথে। সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস বলেন, জীবিকার তাগিদে অনেক শিক্ষক কৃষিসহ বিভিন্ন পেশায় যেতে বাধ্য হচ্ছেন। তাই আমাদের…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে সাকিব হোসেন (১৩) নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত সাকিব পৌরসভার ৫ নং ওয়ার্ডের কোল্ডস্টোর পাড়ার উজ্জ্বল হোসেনের ছেলে। নিহতের প্রতিবেশিরা জানান, সাকিব শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। ঘটনার দিন সকাল থেকে সাকিবকে খুজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। সাকিবের স্বজনরা জানান, সে জন্ম থেকেই শারীরিক ও মানসিক রোগী ছিল। চৌগাছা সরকারি হাসপাতালের আবাসিক…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের বাসিন্দা সোহাগ কুন্ডু একজন শিক্ষার্থী। ২০০৭ সালের ১০ ডিসেম্বর তিনি তার জন্ম নিবন্ধন করেছিলেন। এরপর ২০২২ সালের ২০ এপ্রিল ব্যক্তিগত প্রয়োজনে পৌর পরিষদ থেকে নিজের জন্ম সনদের অনলাইন কপি সংগ্রহ করেন তিনি। এতেই বাঁধে বিপত্তি। মূল জন্ম সনদে সোহাগ কুন্ডুর জন্ম তারিখ ১২ মে ২০০৪ থাকলেও অনলাইন কপিতে আসে ১০ ডিসেম্বর ২০০৭ সাল। সোহাগ কুন্ডুর জন্মনিবন্ধন সনদে দেখা যায়, পৌরসভার জন্মনিবন্ধন প্রস্তুতকারী শিরিনা খাতুন জন্ম তারিখের যায়গায় নিবন্ধন তারিখ বসিয়েছেন। শুধু সোহাগ কুন্ডু নয়, একই অবস্থা উপজেলার অনেকের ক্ষেত্রেই ডিজিটাল জন্ম নিবন্ধন সনদে এ রকম অসংগতি দেখা দিয়েছে। একই নামে একাধিক সনদ দেয়ার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরে ওলিয়ার রহমান (৩১) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। ওলিয়ার রহমান উপজেলার খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি মুন্সিখানপুর গ্রামের মোসলেম গাজীর ছেলে। মনিরামপুর বাজারে তাঁর ‘মাছের বাড়ি’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ওলিয়ার রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ৫ আগষ্টের আগে কোতয়ালি থানার একটি মামলায় ওলিয়ারকে গ্রেফতার করা হয়েছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার বালিয়াডাঙা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে গুলিবর্ষণ ও বোমার বিষ্পোরন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকদের দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃতদের মধ্যে একাদশ সংসদ নির্বাচনে যশোরের একটি ভোট কেন্দ্রে নাশকতার মামলায় আসামি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুরের ফেরদৌস আলম, যশোরের উপশহর ডি-ব্লকের মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়ার আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মদন কুমার ঘোষ, একই গ্রামের শেখ হারুন অর রশীদ, রামকৃষ্ণপুরের সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের শাহিনুর রহমান, একই গ্রামের তুষার ও লেবুতলার জাহাদায়। তারা ইউনিয়ন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শার বেলতলা মৌসুমি ফল বাজারে (কৃষি পণ্য) কুল বোঝাই প্রতি ট্রাক থেকে ২০০ থেকে ৪০০ টাকা জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ট্রাক শ্রমিকের নামে কিছু অসাধু শ্রমিক ও বাজার কমিটি একত্রিত হয়ে সিলিপের মাধ্যমে ট্রাক প্রতি ২শ’ থেকে ৪শ’ টাকা করে চাঁদা আদায় করছে বলে ট্রাক চালকদের অভিযোগ। চাঁদা না দিলে ট্রাক লোড-আনলোডে বাধা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ট্রাক চালকরা জানান, যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে বেলতলা নামক স্থানে গড়ে উঠেছে মৌসুমি ফলের বাজার। প্রতিবছর কুল ও আম মৌসুমে এ বাজারে প্রতিদিন পাইকারি ফল বেচাকেনা হয়। চলতি মৌসুমে রাজধানী ঢাকা, সিলেট, ফরিদপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা…