Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
  • গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করেছে সরকার : ডা. শফিকুর রহমান
  • যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা
  • গরু-ভেড়ার অবাধ বিচরণ আশাশুনি-বুধহাটা সড়কে
  • পোফ’র রজত জয়ন্তী উদযাপন
  • বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় : গাছের ডাল ছাঁটার নামে বড় লগ কাটার অভিযোগ
  • যশোরে ধানক্ষেত থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
  • মাসুদুর রহমান স্মরণে যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইসলামী যুব আন্দোলন যশোরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreApril 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় প্রেসক্লাব যশোরের হলরুমে একর্মশালা করা হয়।

জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমতুল্লাহ বিন হাবিব এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার।

কর্মশালায় সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি খাইরুল বাশার, সাধারণ সম্পাদক আবু এস এম কুতুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ, দফতর সম্পাদক আবু রায়হান এবং প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইমরানুল হক।

দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে আরও কার্যকরভাবে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠিত ইসলামী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা যশোরের যুব আন্দোলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

    October 31, 2026

    গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করেছে সরকার : ডা. শফিকুর রহমান

    October 31, 2026

    যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.