Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা এপ্রিল ১৭, ২০২৫

চলে গেলেন যশোর ভলিবলের ‘কিংবদন্তি’ শহিদ আহমেদ

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
চলে গেলেন যশোর ভলিবলের ‘কিংবদন্তি’ শহিদ আহমেদ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক

যশোর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও ভলিবল তৈরির কারিগর শহীদ আহমেদ মারা গেছেন। বৃহস্পতিবার রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। কিছুদিন ধরে কিডনি ও জন্ডিস রোগে ভুগছিলেন। তার বয়স ছিল ৬৪। স্ত্রী, একপুত্র ও কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। আসর বাদ কাজীপাড়া জামে মসজিদে জানাজা শেষে কারবালা কবরস্থানে সমাহিত করা হয় তাকে।

এর আগে তার মৃত্যুর খবর শুনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের কর্মকর্তা ও সংগঠকরা কাজীপাড়ায় ছুটে যান।

যাদের হাত ধরে যশোরের ভলিবল আলোকিত হয়েছে তাদের মধ্যে অন্যতম শহিদ আহমেদ। শুধু যশোরের ভলিবলে নয়, বাংলাদেশের ভলিবলেও ছিলেন অন্যতম নক্ষত্র।

দীর্ঘ সময় ধরে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদে। বিকেল সাড়ে তিনটার দিকে তার মরদেহ আনা হয় প্রিয় জেলা ক্রীড়া সংস্থার নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউণ্ডে।

এখানে তার ক্রীড়াঙ্গনের স্মৃতিচারণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, ভলিবল পরিষদের সাবেক সহসভাপতি আখিরুজ্জামান সান্টু, আমিনুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। তারা স্মৃতিচারণ করতে যেয়ে নিজেরা যেমন কেঁদেছেন উপস্থিত অনেকের চোখ দিয়ে গড়িয়েছে অশ্রু।

এখানে তার প্রতি ফুলেল শুভেচ্ছা জানান ৭৬-৭৮ ব্যাচ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহি পরিষদ, সোনালী অতীত ক্লাব, যশোরের ক্রীড়া সংগঠকবৃন্দ ও বাংলাদেশ আম্পায়ার ও স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, এজেডএম সালেক, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, মারুফুল ইসলাম, ক্রীড়া সংগঠক আখিরুজ্জামান সান্টু, আমিনুল ইসলাম, আব্দুল মান্নান, সোহেল আল মামুন নিশাদ, মঈনুদ্দিন রোম, হিমাদ্রী সাহা, শামস্-উল বারী শিমুল, জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক নিবাস হালদার, সোনালী অতীত ক্লাবের সভাপতি এবিএম আক্তারুজ্জামান, বাংলাদেশ আম্পায়াস ও স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর জেলার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খান বিপ্লব, ক্রীড়া সংগঠক আব্দুল মান্নান, নুরুল আরিফিন প্রমুখ।

যশোর ভলিবলের ‘কিংবদন্তি’ শহিদ আহমেদ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.