Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শেকড়ের উদ্যোগে শিশুদের ফল উৎসব

banglarbhoreBy banglarbhoreApril 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
শেকড় যশোরের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে আনন্দঘন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মুজিব সড়কের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা রকমের মৌসুমি ফলে ভরে ওঠে চত্বরটি। তরমুচ, সফেদা, শসাসহ বিভিন্ন প্রকার সুস্বাদু ফল পেয়ে খুদে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তারা উৎসাহ ভরে ফলগুলির স্বাদ গ্রহণ করে।

অনুষ্ঠানে ফল খেতে আসা শিশু অনামিকা জানায়, এতগুলো ফল এক সাথে খেতে পেরে আমার খুব ভালো লাগছে। তরমুজ আমার সবচেয়ে প্রিয়, আর আজ আমি সবার সাথে বসে ফল খেয়েছি।

আরেক শিশু রাতুল বলে, আমি আগে কখনো এত মানুষের সাথে বসে ফল খাইনি। সফেদা আর তরমুজ খুব মিষ্টি!

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, শেকড় যশোরের সম্পাদক রওশন আরা রাসু প্রমুখ।

এর আগে ‘নীরবতা ভেঙ্গে ফেলি আপন আলোয়’ প্রতিপাদ্য স্লোগান নিয়ে মা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় সাবেক অধ্যক্ষ ড. মুস্তাফিজুর রহমান মায়েদের অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, মা শুধু একজন জন্মদাত্রী নন। তিনি সন্তানের প্রথম শিক্ষক, বন্ধু এবং পথপ্রদর্শক। মায়েরাই সন্তানদের মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেন।

একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মায়ের ভূমিকা অপরিহার্য। মায়েরাই তাদের স্নেহ ও মমতা দিয়ে পরিবারকে একসূত্রে গেঁথে রাখেন এবং সমাজে শান্তি ও সমৃদ্ধি রক্ষায় মুখ্য ভূমিকা পালন করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও তারা এ ধরনের সমাজকল্যাণমূলক কাজ চালিয়ে যাবেন।

শেকড়ের উদ্যোগে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.