Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝড়-বৃষ্টির পূর্বাভাসে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত কৃষক

banglarbhoreBy banglarbhoreApril 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মনিরুজ্জামান মনির

যশোরের বোরো ধান নিয়ে কৃষকদের কপালে চিন্তার ভাজ পড়েছে। ধান কাটা শুরু না হতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে যশোর জেলাসহ বিভিন্ন জেলায় গুড়িগুড়ি বৃষ্টি দেখা দিয়েছে। এদিকে মাঠ ভরা কৃষকের ধানক্ষেত বাতাসে দোল খাচ্ছে। চৈত্রের শেষে বাংলা নতুন বছরের শুরুতে অসহনীয় দাবদাহে পুড়লেও চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের আশা কৃষকের। ধান ঘরে তোলার সময় উপযোগী হওয়ার মুখে আবহাওয়ার পূর্বাভাসে ঝড়-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

যশোর আবহাওয়া অফিসের তথ্যমতে, যশোরে শুক্রবার সারা দিনে ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সদর উপজেলার গোবরা এনায়েতপুর গ্রামের কৃষক মঞ্জুরুল ইসলাম জানান, দু’বিঘা জমিতে ধান চাষ করছি। প্রায় পাকার মত হয়ে গেছে। বহু কষ্ট করে সার-পানি দিয়ে চাষ করছি। আশা করি ভালো ফলন হবে। কিন্তু আজ দু’দিন বৃষ্টি আর ঝড় হচ্ছে। সামনে কি অবস্থা হবে সেটা বলতে পারছি না। ধান ঘরে না তোলা পর্যন্ত টেনশনে আছি।

ফুলবাড়ি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস জানান, আবহাওয়া এ বছরে ভালোই ছিল। কিন্তু যেই ধান পাকামুখি হয়েছে সেই আবহাওয়া খারাপ। যেভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে ধান বাড়ি আসবে কিনা তা একমাত্র আল্লাহ ভালো জানেন। মাঠে কয়েকজন ধান কাটা শুরু করছে। আর তখনি বৃষ্টি আর ঝড়। কবে যে ঝড় বৃষ্টি থামবে তাও বলা যাচ্ছে না।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তারের উপপরিচালক ড. মোশাররফ হোসেন বলেন, যশোরে আগামী ৩ থেকে ৪ দিন ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এতে বোরো ধান এবং সবজির ক্ষয়-ক্ষতি হওয়ার আশংকা আছে। আমরা ভবদহ এলাকা নিয়ে একটু বেশি চিন্তায় আছি।

এখানে ভারি বর্ষণ হলে তলিয়ে যেতে পারে। এই মুহূর্তে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে ধান কর্তন উপযুক্ত হয়েছে সেটা ঘরে তুলে নিতে। আর যেগুলো কর্তনের মত হয়নি সেটা তো আর ঘরে তোলা যাবে না।

ক্ষেতের পাকা ধান ঝড়-বৃষ্টির পূর্বাভাসে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.