Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreApril 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী মো. আজিজুর রহমান জেলা প্রশাসকের কাছে জমি বুঝে পাওয়ার জন্য লিখিত আবেদন জানিয়েছেন।
আজিজুর রহমান তার আবেদনে উল্লেখ করেছেন, তিনি ও তার ভাই আব্দুল আলিম ২০১৪ সালে চৌগাছা উপজেলার পলুয়া মৌজার ৪২ শতক জমির মধ্যে ৩২ শতক ক্রয় করে দীর্ঘ দিন ধরে ভোগদখল করছেন।

তবে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী বাহিনীর প্রধান মহাতাব উদ্দিন, আশাদুল ইসলাম ও ফারুক হোসেন তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

আজিজুর রহমানের অভিযোগ, আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর প্রধান মাহাতাব উদ্দিন প্রতারণার মাধ্যমে একটি দাগ জালিয়াতি করে তাদের জমির দাগের সাথে মিলিয়ে দিয়েছেন। অথচ জেলা রেজিস্ট্রি অফিসের ভলিউম বইতে এর কোনো উল্লেখ নেই। তিনি আরও অভিযোগ করেন, মহাতাব উদ্দিন জাল-জালিয়াতির মাধ্যমে ১৯৭৬ সালের নামজারির অবৈধ কাগজপত্র তৈরি করে জমিটি নিজের দাবি করছেন। অথচ দীর্ঘ ৫০ বছরেও তিনি জমিটির মালিকানা দাবি করেননি।

আজিজুর রহমান জানান, গত বছর (২০২৪) ৫ আগস্টের পরও তারা তাদের দখলবাজির চেষ্টা অব্যাহত রেখেছেন। তাদের জমিতে থাকা একটি মুরগির ফার্ম ভেঙে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রাতের আঁধারে কেটে ফেলে আরও লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা হয়েছে।

আজিজুর রহমানের দাবি, মহাতাব উদ্দিন সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষমতাবলে প্রতারণার আশ্রয় নিয়ে ভুয়া দলিল ব্যবহার করে জমিটির নামজারি করিয়ে নেন এবং পরে তা আশাদুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এই ঘটনা জানার পর তারা আদালতে একটি আপিল মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ৭৫/২৪, তারিখ- ২৯/০৭/২০২৪)।

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, জমির মালিকানা নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও তাদের বৈধ মালিকানা ও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা দেয়া হচ্ছে এবং প্রতারণামূলকভাবে সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে। এসব বিষয় নিয়ে গত ২৭ মার্চ প্রেসক্লাব যশোরে একটি সংবাদ সম্মেলনও করেছেন, যা স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশের পর থেকে অভিযুক্তরা তাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে।

আজিজুর রহমান জানান, এসব সন্ত্রাসীদের সাথে স্থানীয় কতিপয় ব্যক্তি ও বহিরাগত সন্ত্রাসীরা প্রতিনিয়ত তাদের ও তাদের পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দিচ্ছে। বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

এমতাবস্থায় ভুক্তভোগী আজিজুর রহমান জমি ফিরে পেতে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

চৌগাছায় আ.লীগ নেতা জমি দখল চেষ্টা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.