Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বহু লোক ডাকাতি চুরি করার পাঁয়তারা শুরু করেছে : মুজিবুর রহমান

banglarbhoreBy banglarbhoreApril 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
সংস্কার না হয়ে নির্বাচন হলে বিগত সরকারের মতো চোর ডাকাতরা নির্বাচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগা মাঠে জেলা শিক্ষক ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এ মন্তব্য করেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এখন থেকেই বহু লোক ডাকাতি চুরি করার পায়তারা শুরু করেছে। তারা নির্বাচিত হলে বিগত সরকারে যেমন চুরি ডাকাতি হয়েছে, আবারও সেই অবস্থার সৃষ্টি হবে। তাই আগে সংস্কার, তার পরে নির্বাচন।
সংস্কার না হয়ে নির্বাচন হলে বিগত সরকারের মতো চোর ডাকাতরা নির্বাচিত হবে। তাদের কথা হলো, যে করে হোক নির্বাচন হতে হবে। স্বৈরাচারী শাসকের মতো আবারও যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের দাম নেই বলেও প্রশ্ন তোলেন এই শিক্ষক নেতা ও সাবেক সংসদ সদস্য। তাই আগে সংস্কার, তার পরে নির্বাচনের দাবি তোলেন তিনি।  তবে সংস্কারের নামে যদি সময় কিল করে তাহলে সংস্কার হবে না। এ জন্য দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া বাঞ্ছনীয়।
শিক্ষকদের উদ্দেশ্য নায়েবে আমীর আরো বলেন, ‘বিগত সময়ে পাতানো নির্বাচনে অনেক শিক্ষকেরা জড়িত। পাতানো নির্বাচনে শিক্ষকদের স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিলো, শতকরা ৪ থেকে ৫ শতাংশ ভোট পড়লেও, লিখতে বলেছে ৪১ থেকে ৪৫ শতাংশ। অনেকেই সেই সময়ে চাকরি বাঁচাতে বাধ্য হয়ে তা লিখেছেন।
শাসক যদি চোর হয় সেই জমিনে যারা বসাবাস করবে; তারাও চোর হবে। এ সময় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত শিক্ষকদের হাত উঁচু করে আগামী নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করার অঙ্গিকার করেন।
শিক্ষক ফেডারেশনের যশোর জেলা সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আর্দশ শিক্ষক ফেডারেশন জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করীম, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল।
এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া ও যশোর অঞ্চলের শিক্ষা উপদেষ্টা ড. আলমগীর বিশ্বাস, মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম, আল হেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম প্রমুখ।

মুজিবুর রহমান শিক্ষক ফেডারেশন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.