Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৬ দফা দাবিতে যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

banglarbhoreBy banglarbhoreApril 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ছয় দফা দাবিতে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে শহরের মনিহারস্থ চৌরাস্তা এলাকা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

এতে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর আগে সকাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হয় ক্যাম্পাসে। পরে মিছিলসহকারে মণিহার চত্বরে জড়ো হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ নিশ্চিত করা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরিয়ে দিতে সেনাবাহিনী ও পুলিশের সদস্য ঘটনাস্থলে থাকতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, যশোরে অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মণিহার স্ট্যান্ড। এখান থেকে বাংলাদেশের সকল জেলার দূরপাল্লার বাস ছাড়ে। সমগ্র মনিহার এলাকা শিক্ষার্থীরা হাতে হাত রেখে অবরোধ করে রাখাতে  যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কয়েক ঘন্টা ঘরে চলা এই অবরোধে দেশের সকল জেলার সঙ্গে বাসচলাচল বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ পরিবহনে বসে থাকতে দেখে নানা ভোগান্তি লক্ষ্য করা গেছে যাত্রীদের।

রিকসা বা ইজিবাইক আটকে দেয়ার কারণে অনেককেই হেঁটে গন্তব্যস্থানে যাতায়াত করতেও দেখা গেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ছয় দাবিতে মণিহার এলাকা অবরোধ করেছে। এতে চারটি সড়কে লম্বা যানজট সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরিয়ে দিতে কথা বলছি।’

যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.