বাংলার ভোর প্রতিবেদক যশোর কারবালা জামে মসজিদের উন্নয়নকল্পে পরামর্শ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেটের উদ্যোগে শুক্রবার বাদ মাগরিব মসজিদ অভ্যন্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ওয়াকফ এস্টেট ও কারবালা মসজিদের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম। পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেট ও কারবালা মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা নাসিরুল্লাহ’র পরিচালনায় সভায় সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। এ সময় তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। এটা নির্মাণে আপনারা সকলে দায়িত্ব নিবেন। ৫তলা বিশিষ্ট এ মসজিদের ১৭ হাজার স্কয়ার ফিটের দ্বিতীয়তলা নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন। এ জন্য তিনি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর ও অভয়নগর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট সেতুর নির্মাণকাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে মণিরামপুর ও অভয়নগর উপজেলার অন্তত ১০ লাখ মানুষ। দুই উপজেলাকে বিভক্ত করেছে টেকা (মুক্তেশ্বরী) নদী। যোগাযোগব্যবস্থা চালু রাখতে আশির দশকে অভয়নগরের টেকারঘাট এলাকায় একটি সেতু নির্মাণ করা হয়। পুরনো সেতুটি ভেঙে ২০২১ সালের ১৩ অক্টোবর একই স্থানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। খুলনা বিভাগীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৮ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে মোজাহার এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণের কাজ শুরু করে। ২০২৩ সালের ৭ মার্চ নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিারমপুর উপজেলার রোহিতা বাজার। ইউনিয়নের অন্যতম সরকার অনুমোদিত পরিবেশকের (ডিলার) গুদামে গিয়ে এক ছটাকও টিএসপি পাওয়া যায়নি। এই ইউনিয়নের মুড়াগাড়া, গাঙ্গুলিয়া, পাশ্ববর্তী খেদাপাড়া ও কাশিননগর ইউনিয়নের আরোও কয়েকজন পরিবেশকের গুদামে গিয়ে একই অবস্থা দেখা গেল। এসব ডিলালের পাশেই পাশেই খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে ঠিকই এই সার পাওয়া গেল। তবে দাম ৫০ কেজির বস্তায় ৫০০ থেকে ১০০০ টাকা বেশি। খুচরা বিক্রেতারা বলছেন, তাঁরা ডিলার নন; অন্য জায়গা থেকে এই সারের ব্যবস্থা করেছেন। নির্ধারিত পরিবেশক ছাড়া এভাবে অন্য কোনো উৎস থেকে আনা সারই ‘বরাদ্দবহির্ভূত’ সার। যশোরে যত্রতত্র খুচরা বিক্রেতারা বরাদ্দবহির্ভূত সারের নামে বেশি দামে চাষিদের কাছে নন-ইউরিয়া (টিএসপি-ডিএপি-এমওপি)…
বাংলার ভোর প্রতিবেদক চতুর্থ অন্ধ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ রানার্সআপ বাংলাদেশ দলকে যশোরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। যশোর ব্লাইন্ড ক্লিকেট ক্লাবের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় যশোর বাঁচতে শেখা মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। দলের প্রত্যেক খেলোয়াড়, কর্মকর্তাদের সম্মমনা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে যশোরের বিভিন্ন পর্যায়ের জাতীয় পর্যায়ে কৃতিত্ব দেখানো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম, অ্যাথলেট চয়ন বিশ্বাস বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল দলের নাজমীন, সুমাইয়া জামান মৌশি, সুমাইয়া আক্তার শিমুসহ দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, যারা শারিরীকভাবে অক্ষম তারা প্রতিবন্ধী নয়। তবে যারা সমাজের…
শ্যামনগর সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে নিজেকে পীর দাবি করা মিজানুর রহমানকে গ্রেপ্তারসহ তার ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর থানা মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেসক্লাব চত্বরে পৌছে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা বাতিল প্রতিরোধ কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত উক্ত কর্মসুচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা অংশ নেন। সমাবেশে উপজেলা বাতিল কমিটির উপদেষ্টা মুহাদ্দিস মুজিবর রহমানের সভাপতিত্বে বক্তারা ধুমঘাট অন্তাখালীর মিজানুর রহমানকে ‘ভণ্ড’ অ্যাখা দিয়ে দ্রত তার গ্রেপ্তারের দাবি জানান। মুফতি মাওসুফ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, মিজান একজন খোদাদ্রোহী, প্রতারক, বিদআত ও খুনি। সমাবেশে…
দেবহাটা সংবাদদাতা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণবাদ এলাকায় অবৈধভাবে বালু কাটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মেশিন দিয়ে বোরিং করে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মনিরুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মনিরুল ওই এলাকায় অবৈধভাবে দীর্ঘদিন বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন।
প্রেসবিজ্ঞপ্তি: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৪৬তম মাসিক সাহিত্যসভা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর কবি দীনেশ মণ্ডল, কবি ড. শাহনাজ পারভীন, কবি আমির হোসেন মিলন। সংগঠনের সহসাধারণ সম্পাদক রবিউল হাসনাত সজলের উপস্থাপনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহসভাপতি নূরজাহান আরা নীতি, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান, এএফ মোমিন যশোরী,অ্যাড. মাহমুদা খানম, অরুণ বর্মন, আহমেদ মাহবুব ফারুক, সঞ্জয় নন্দী, সাধন কুমার দাস, জাকির হোসেন, কাজী নূর, শরীফ হোসেন ধীমান, সানজিদা…
ঝিকরগাছা সংবাদদাতা ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের একাংশের নেতৃবৃন্দ ঘোষিত তফশিল বাতিলের দাবিতে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুমার দত্ত। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২০১৯ সালে হওয়া ত্রিবার্ষিকী কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে। অথচ সেই কমিটি এখনো চলমান রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি নতুন নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। উক্ত নির্বাচনী তফশিল বাতিলসহ একটি আহবায়ক কমিটির মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নের নতুন কমিটিপূর্বক ভোটার তালিকা হালনাগাদ করে কমিটি গঠনের দাবিও করেন তিনি। ইতিমধ্যে জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু দিপংকর দাস রতন ও…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা শংকরপুর কুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণসমাবেশে সভাপতিত্ব করেন দলেরশংকরপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা আবুল বাসার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আরশাদুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করে ক্ষমতায় থাকতে চেয়েছিল ৪১ বছর। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদীদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। শংকরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমানের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার ‘এক ভূবন, এক ভাষা, চাই সর্বজনীন ইশারা ভাষা’ প্রতিপাদ্যে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে সকালে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয় । প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। তিনি বলেন, বুদ্ধি প্রতিবন্ধীরাও সমাজের মানুষ। তাদের রেখে উন্নয়ন সম্ভব নয়। এ কারণে তাদের সাথে নিয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। এ সময় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, মুখ ও বধির সংঘর সভাপতি…