Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৩, ২০২৫

পুনশ্চ যশোর আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বর্ষবিদায়-১৪৩১
banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
পুনশ্চ যশোর আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বর্ষবিদায় ১৪৩১ উপলক্ষে পুনশ্চ, যশোর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। রোববার বিকেলে শহরের টাউনহল মাঠে আয়োজিত অনুষ্ঠানটি ছিল নানা বিভাগে বিভক্ত। নানা বয়সের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিশু, কিশোর ও বড়দের একত্রিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় ছিল গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মনোজ্ঞ পরিবেশনা।

“আমি টাকডুম টাকডুম বাজাই” শিশু বিভাগের পরিবেশনায় সম্মেলক গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে শিশুদের  সমবেত আবৃত্তি, পুনশ্চ’র বড় বিভাগের সম্মেলক গান, সমবেত নৃত্য, একক ও দ্বৈত আবৃত্তি, লোকসংগীত, একক ও দ্বৈত লোকগান, শিশু কিশোরদের সম্মেলক সংগীত, সমবেত নৃত্য, আধুনিক গান ও অনুষ্ঠান শেষে নাটক বিভাগের পরিবেশনায় নাটক এবং তবলায় লহড়া পরিবেশনা ছিল দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুনশ্চ যশোরের উপদেষ্টা সাইফুজ্জামান মজু, সহ-সভাপতি শহিদুল হক, শুকলা দাস, সাধারণ সম্পাদক পান্না লাল দে, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান প্রমুখ।

এদিন, সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুকুমার দাসের দ্বিতীয় প্রয়াণ দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষে ফুলেল শুভেচ্ছা নিবেদন করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.