Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
  • মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !
  • মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
  • ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান
  • সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস বিজিবি’র
  • জীবননগরে নিম্নমানের টিসিবি পণ্য বিক্রির অভিযোগ
  • চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১০, ২০২৫

হাত-পা না থাকা লিতুনজিরা মুখ দিয়ে লিখে দিচ্ছেন এসএসসি পরীক্ষা

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
হাত-পা না থাকা লিতুনজিরা মুখ দিয়ে লিখে দিচ্ছেন এসএসসি পরীক্ষা
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
জন্মগতভাবে লিতুন জিরার দু’টি হাত নেই! তবুও থেমে নেই তার লেখাপড়া! অদম্য স্পৃহা নিয়ে মুখ দিয়ে লিখেই পিইসিতে জিপিএ-৫.০০ অর্জন, মাধ্যমিক স্তরে স্কুল ফার্স্ট হবার গৌরবের অধিকারী লিতুন জিরা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মুখ দিয়ে লিখে প্রথম দিনের বাংলা প্রথমপত্রের পরীক্ষা ভালভাবে সম্পন্ন করেছে সে। বাকি সকল বিষয়ের পরীক্ষা কৃতিত্বের সাথে সম্পন্ন করার পাশাপাশি লিজুন জিরা জিপিএ-৫.০০ পেয়ে এসএসসি পাশ করার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন। যশোরের মণিরামপুর উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিতুন জিরা মণিরামপুর উপজেলার নেহালপুর স্কুল এণ্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগমের মেয়ে লিতুন জিরা। দুই হাত-পা বিহীন অবস্থায় জন্ম নেয় সে। লিতুন জিরা স্থানীয় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশ নিয়ে জিপিএ-৫.০০ পাওয়ার গৌরব অর্জন করে ।
সহপাঠ্যক্রমিকের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে লিতুন জিরা ।

লিতুন জিরার বাবা হাবিবুর রহমান বলেন, লিতুনজিরার লেখাপড়ার অদম্য আগ্রহে আমরা তাকে বোঝা মনে না করে সর্বদা তার পাশে থেকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি। লিতুনজিরা তার প্রতিভা দিয়ে একের পর এক কৃতিত্বের স্বাক্ষর রেখে আমাদের মুখ উজ্জ্বল করেছে। তার মেধার ও অনন্য প্রতিভার কারণে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দেশ ও জাতির কাছে এক পরিচিত মুখ লিতুন জিরা। লিতুন জিরা জাতীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রেখে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে। বাবা হিসেবে আমি গর্ববোধ করি।
প্রতিবেশী শিক্ষক কায়ছেদ আলী বলেন, লিতুন জিরা অস্বাভাবিক শিশু হলেও তার মধ্যে রয়েছে অদম্য মেধা ও ইচ্ছা শক্তি। সকলের সাথে হেসে খেলে কথা বলে সে। সে ২০১৯ সালে পিইসি পরীক্ষায় জিপিএ-৫.০০ পেয়ে  সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল । এবারও ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ পাবে বলে আমরা আশা করছি।

লিতুন জিরার গোপালপুর স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, লিতুন জিরা অসম্ভব মেধাবী, সে তার শ্রেণিতে শুধু প্রথম নয় স্কুলের মধ্যেও সে অন্যতম ও অনন্য। শুধু লেখাপড়ায় না, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অন্যদের চেয়ে ভালো সে। চলতি এসএসসি পরীক্ষাতেও সে ইনশাআল্লাহ জিপিএ ৫.০০ পাবে।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, কঠোর অধ্যবসায় ও অদম্য ইচ্ছা শক্তি দিয়ে যে সবকিছু অর্জন করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত লিতুন জিরা। তার সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করি।

এসএসসি পরীক্ষা দিচ্ছেন দিয়ে না থাকা মুখ লিখে লিতুনজিরা হাত-পা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.